পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০৮:২২ পিএম
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ০৮:৩১ পিএম
অনলাইন সংস্করণ

দেশের বাইরে বসে বাংলাদেশের ভাগ্য নির্ধারণের দিন শেষ : সারজিস

পঞ্চগড়ের তুলারডাঙ্গায় নির্বাচনী প্রচার সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সারজিস আলম। ছবি : কালবেলা
পঞ্চগড়ের তুলারডাঙ্গায় নির্বাচনী প্রচার সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সারজিস আলম। ছবি : কালবেলা

দেশের বাইরে বসে বাংলাদেশের মানুষের ভাগ্য নির্ধারণের দিন শেষ— বলে মন্তব্য করেছেন পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলম।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে পঞ্চগড়ের তুলারডাঙ্গা এলাকায় এক নির্বাচনী প্রচার সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, শেখ হাসিনা ভারতে বসে দেশের সিদ্ধান্ত নেবে সেটি এখন আর সম্ভব নয়। দেশের বাইরে বসে অনেক কিছু বলা যায়। দেশের বাইরে বসে আর কেউ দেশের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে না। সাহস থাকলে দেশে এসে বলুক। এই বিপ্লবী প্রজন্ম ঘুমিয়ে নেই। দেশের প্রয়োজনে তারা আবার মাঠে নামতে প্রস্তুত।

এ সময় তিনি বলেন, প্রশাসনসহ প্রতিটি জায়গায় ক্ষমতার অপব্যবহার হচ্ছে। আমরা যদি এটি বন্ধ করতে পারি, জনগণের সঙ্গে ইনসাফ করতে পারি, তাহলে এই বাংলাদেশকে এসব থেকে মুক্ত করতে পারবো।

তিনি বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যারা চাঁদাবাজি করেনি, জুলুম করেনি, দেশের মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেনি তাদের নিয়ে ১১ দলীয় জোট গঠন করা হয়েছে। এই আশা থেকে মানুষ বলছে, তারা ভোটের দিন ব্যালটের মাধ্যমে জবাব দেবে। আমরা যদি স্বচ্ছ ভোট নিশ্চিত করতে পারি তাহলে শুধু পঞ্চগড় নয়, সারাদেশে ১১ দলীয় জোটের জয়জয়কার হবে।

এনসিপির এ নেতা এ সময় আরও বলেন, পঞ্চগড় আসনে বিএনপির প্রার্থী যদি বলে— প্রশাসন আমাদের সহযোগিতা করছে তাহলে তারা ব্লেইম দিচ্ছে। তারা প্রশাসনের কোনো নিয়ম মানছে না। আমরা প্রশাসনকে বলতে চাই, আপনারা যদি সব রাজনৈতিক দলের সঙ্গে গার্ডস দেখাতে না পারেন, নিয়ম-নীতি মানাতে না পারেন তাহলে আপনারা দায়িত্ব ছেড়ে দেন। আমরা প্রশাসনকে সহযোগিতা করতে এবং সব রাজনৈতিক দলের সঙ্গে সু-সম্পর্ক গড়ে তুলতে চাই। অথচ বিএনপির স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা, সনাতন ধর্মাবলম্বীসহ সাধারণ মানুষকে হুমকি-ধামকি দিচ্ছে, এটা স্বৈরাচারী আচরণ, তারা এ ধরনের আচরণ করতে পারে না। সবাই মিলে মানুষের জন্য কাজ করতে হবে। মানুষ সিদ্ধান্ত নেবে কাকে ভোট দেবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১০

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১১

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১২

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৩

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১৪

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

১৫

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

১৭

আজকের নামাজের সময়সূচি

১৮

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

১৯

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

২০
X