বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০৯:১০ পিএম
অনলাইন সংস্করণ

নারী নির্মাতাদের চলচ্চিত্র নির্মাণ কর্মশালার দ্বিতীয় আসর সম্পন্ন 

নারী নির্মাতাদের চলচ্চিত্র নির্মাণ কর্মশালার দ্বিতীয় আসর সম্পন্ন 

ঢাকা ডকল্যাবের উদ্যোগে বাংলাদেশের নারী চলচ্চিত্র নির্মাতাদের জন্য ঢাকায় শেষ হলো চলচ্চিত্র নির্মাণ কর্মশালার দ্বিতীয় আসর।

২১ জানুয়ারি থেকে ‘নন-ফিকশন স্টোরিটেলিং ফর বাংলাদেশি উইমেন ফিল্মমেকার্স’ শিরোনামে বেঙ্গল শিল্পালয়, ধানমন্ডিতে শুরু হওয়া এই আয়োজন শেষ হয় ২৫ জানুয়ারি। চার দিনব্যাপী এই কর্মশালায় অংশ নেন বাংলাদেশের ১২ তরুণ ও উদীয়মান নারী নির্মাতা। এটি ছিল কর্মশালার দ্বিতীয় আসর; এর আগে ২০২৫ সালে প্রথমবারের মতো এই কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ। আরও উপস্থিত ছিলেন লুভা নাহিদ চৌধুরী, মহাপরিচালক, বেঙ্গল ফাউন্ডেশন।

কর্মশালায় বাংলাদেশের প্রামাণ্যচিত্র নির্মাতা হুমায়রা বিলকিস, ফরিদ আহমেদ ও এলিজাবেথ ডি কস্তা এবং ঢাকা ডকল্যাবের পরিচালক তারেক আহমেদ টিউটর হিসেবে অংশগ্রহণকারীদের সাথে যুক্ত ছিলেন। এছাড়া ভারত থেকে অনলাইনে টিউটর হিসেবে যুক্ত হন খ্যাতনামা প্রামাণ্য চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক নীলোৎপল মজুমদার।

চার দিনের এই কর্মশালায় ২২ ও ২৩ জানুয়ারি দুটি বিশেষ সেশন পরিচালনা করেন বাংলাদেশের স্বনামধন্য প্রামাণ্যচিত্র নির্মাতা শাহীন দিল-রিয়াজ ও প্রযোজক আরিফুর রহমান। এর বাইরে কর্মশালায় আরও ছিল ওয়ান-টু-ওয়ান সেশন, পিচ প্রেজেন্টেশনসহ প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী।

কর্মশালার শেষ দিন (২৫ জানুয়ারি) অংশগ্রহণকারী চলচ্চিত্র নির্মাতাদের পিচ প্রেজেন্টেশনের ভিত্তিতে একজন নির্মাতাকে ঢাকা ডকল্যাবের ২০২৬ সালের আসরে অংশগ্রহণের জন্য নির্বাচিত করা হয়। নির্বাচিত প্রতিযোগীর নাম সাইমা রহমান। এছাড়া আরও দুইজন নির্মাতা পর্যবেক্ষক হিসেবে ঢাকা ডকল্যাবের ২০২৬ আসরে অংশগ্রহণ করবেন। তারা হলেন জিরিন জান্নাতুল জাহান ও সোনান তাবিন্দাহ।

কর্মশালায় অংশগ্রহণকারী সব প্রতিযোগীকে সনদ প্রদান করা হয়। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র নির্মাতা ফরিদ আহমেদ, হুমায়রা বিলকিস, ফজলে হাসান শিশির এবং ঢাকা ডকল্যাবের পরিচালক তারেক আহমেদ। চার দিনব্যাপী এই কর্মশালাটি আধুনিকা ফাউন্ডেশন, বেঙ্গল ফাউন্ডেশন এবং ঢাকা ডকস্কুলের সহযোগিতায় আয়োজন করা হয়।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১০

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১২

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১৩

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১৪

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১৫

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১৬

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

১৭

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

১৮

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

১৯

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

২০
X