পীরগাছা (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ১১:৪৪ এএম
অনলাইন সংস্করণ

একটি মানবিক প্রতিবেদন বদলে দিল নূরজাহানের জীবন

নতুন ঘরের সামনে নূরজাহান বেগম। সঙ্গে পীরগাছা বন্ধু মহলের সদস্যরা। ছবি : কালবেলা
নতুন ঘরের সামনে নূরজাহান বেগম। সঙ্গে পীরগাছা বন্ধু মহলের সদস্যরা। ছবি : কালবেলা

মুরগির খোঁয়ারের মতো দেখতে একটি জীর্ণ-শীর্ণ ঝুপড়িঘরে মানবেতর জীবনযাপন করা অসহায় নূরজাহান বেগম অবশেষে পেলেনে মাথা গোঁজার ঠাঁই। দৈনিক কালবেলায় তার দুর্বিষহ জীবনের চিত্র প্রকাশের পর মানবিক উদ্যোগে বদলে গেছে তার জীবন।

রোববার (২৫ জানুয়ারি) ফেসবুকভিত্তিক অনলাইন গ্রুপ ‘পীরগাছা বন্ধু মহল’ নূরজাহান বেগমকে একটি নতুন ঘর উপহার দেয়। একই সঙ্গে তাকে নতুন কাপড়, খাট, তোশক, বালিশ, কম্বলসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী দেওয়া হয়। এ ছাড়া নূরজাহানের এক মাসের বাজার খরচ বহনের দায়িত্বও নেয় গ্রুপটি।

নূরজাহান বেগম রংপুরের পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়নের সাতভিটা গ্রামের বাসিন্দা। বয়স আনুমানিক ৫০ বছর। কৈশোরেই বাবা-মাকে হারান তিনি। বড় হওয়ার পর বিয়ে হলেও মানসিক প্রতিবন্ধী স্বামীর মৃত্যুর পর আবারও নিঃস্ব হয়ে পড়েন। এরপর থেকে খালাদের বাড়িতে আশ্রিত থেকে অন্যের বাড়িতে কাজ করে কোনোমতে জীবন চালিয়ে আসছিলেন তিনি।

সপ্তাহখানেক আগে দৈনিক কালবেলার মাল্টিমিডিয়া ও অনলাইন সংস্করণে নূরজাহান বেগমের মানবেতর জীবনযাপনের চিত্র তুলে ধরা হয়। প্রতিবেদনটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি আলোচিত হলে তার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় পীরগাছা বন্ধুমহল।

গ্রুপটির পক্ষ থেকে জানানো হয়, দৈনিক কালবেলার মাধ্যমে নূরজাহান বেগমের দুরবস্থার কথা জানতে পরে বিষয়টি তাদের মানবিকভাবে নাড়া দেয়। পরে সদস্যদের আন্তরিক প্রচেষ্টা ও বিভিন্ন দাতার সহযোগিতায় স্বল্প সময়ের মধ্যেই নতুন ঘর নির্মাণসহ প্রয়োজনীয় সামগ্রী প্রদান করেন তারা। নূরজাহান বেগমের দুর্দশার কথা তুলে ধরায় তারা কালবেলার প্রতি কৃতজ্ঞতা জানান। সেই সঙ্গে সকল দাতাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

নতুন ঘর পেয়ে নূরজাহান বেগম জানান, জীবনের এই বয়সে এসে তিনি এমন সহায়তা পাবেন কখনো ভাবেননি। তিনি পীরগাছা বন্ধু মহলসহ তার পাশে দাঁড়ানো সকলের জন্য দোয়া করেন।

স্থানীয়রা বলেন, একটি মানবিক সংবাদ যে একজন অসহায় মানুষের জীবনে কীভাবে আশীর্বাদ হয়ে উঠতে পারে—নূরজাহান বেগম তার বাস্তব উদাহরণ। এই মানবিক উদ্যোগের জন্য তারা পীরগাছা বন্ধু মহল ও কালবেলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পীরগাছা বন্ধু মহলের প্রতিষ্ঠাতা মো. রবি জানান, ২০২৩ সালে ‘পীরগাছা বন্ধু মহল’ গ্রুপটি প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে গ্রুপটির সদস্য সংখ্যা ২৮ হাজার। দীর্ঘদিন ধরে তারা গরিব ও দুঃস্থদের নলকূপ প্রদান, ঘর নির্মাণ, মাসিক বাজার সহায়তা, চিকিৎসা সহায়তাসহ নানা সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছেন।

তিনি আরও জানান, এসব কাজে এলাকার তরুণদের সম্পৃক্ত করা হচ্ছে, যার ফলে তরুণ সমাজ মানবিক ও সামাজিক কাজে দিন দিন আরও উৎসাহী হয়ে উঠছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X