দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ১১:৩১ এএম
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ১২:০০ পিএম
অনলাইন সংস্করণ

দাঁড়িপাল্লায় ভোট দিলে সতিনের ঘর হবে: ফরহাদ আজাদ

বিএনপির নির্বাচনী উঠান বৈঠকে ফরহাদ হোসেন আজাদ বলেন,দাঁড়িপাল্লায় ভোট দিলে সতীনের ঘর করতে হবে। ছবি : কালবেলা
বিএনপির নির্বাচনী উঠান বৈঠকে ফরহাদ হোসেন আজাদ বলেন,দাঁড়িপাল্লায় ভোট দিলে সতীনের ঘর করতে হবে। ছবি : কালবেলা

পঞ্চগড়-২ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, দেশের কোনো মা-বোনই সতিনের ঘর চাইবে না। তবে দাঁড়িপাল্লায় ভোট দিলে জামায়াতে ইসলামী সেই আইন বাস্তবায়ন করবে।

রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টায় দেবীগঞ্জের পামুলী ইউনিয়নের একাতার মোড়ে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনী উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

ফরহাদ হোসেন আজাদ বলেন, সম্প্রতি হাইকোর্টের মাধ্যমে এমন একটি আইন তৈরি হয়েছে, যেখানে ছেলেদের দ্বিতীয় বা তৃতীয় বিয়ের জন্য স্ত্রীর অনুমতি লাগবে না। আমাদের দেশের কোনো মা-বোন এটা চায় না, কিন্তু দাঁড়িপাল্লায় ভোট দিলে তারা এটা বাস্তবায়ন করবে। মানে আপনাদের সতিনের ঘর করিয়ে ছাড়বে জামায়াতে ইসলামী।

তিনি আরও বলেন, জান্নাত-জাহান্নাম আল্লাহর নিয়ন্ত্রণে। কিন্তু কিছু দল মানুষকে বিভ্রান্ত করছে- বলছে তাদের দল না করলে মুসলিমত্ব থাকবে না, ভোট না দিলে জান্নাতে যাওয়া যাবে না। এখন মনে হচ্ছে জান্নাতের টিকিট বিক্রি হচ্ছে।

ফরহাদ আজাদ দাবি করেন, ক্ষমতায় এলে সেই দল পীরের মাজার, তরিকা, বাউলসহ ধর্মীয় প্রতিষ্ঠান মাটির সঙ্গে মিশিয়ে দেবে। আমরা বিএনপি সব মতকে গ্রহণ করি, সব মতকে সম্মান করি। একাত্তরের পরাজিত শক্তির বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, বলেন তিনি।

তিনি বলেন, নয় মাসের মুক্তিযুদ্ধে ৩০ লাখ মানুষ নিহত এবং দুই লাখ মা-বোনের সম্ভ্রমহানি যারা ঘটিয়েছিল, সেই শক্তি ৫৫ বছর পর ক্ষমতায় যেতে চায়। এবার প্রতিটি বিবেকবান ভোটারের কাছে অনুরোধ-আর কোনো ভুল নয়। স্বাধীনতাবিরোধীরা যেন আর মাথা উঁচু করতে না পারে, তা ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে প্রতিহত হবে।

এ সময় উঠান বৈঠকে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, সাধারণ সম্পাদক আবুল হোসেন, মো. তোবারক হ্যাপী, পঞ্চগড় জেলা জিয়া পরিষদের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান, পামুলী ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল বাশারসহ স্থানীয় নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

সরকার অনিয়মের নির্বাচন করলে মুখ থুবড়ে পড়বে : জাতীয় পার্টির মহাসচিব

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিপুল বিদ্যুৎ বিল

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

যে জয়ের কথা স্মরণ করলেন মাশরাফি

শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা 

প্রথমবারের মতো উদ্ধার অভিযানে স্পিডবোট ড্রোন ব্যবহার করল যুক্তরাষ্ট্র

১০

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

১১

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

১২

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

১৩

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

১৪

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

১৫

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

১৬

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

১৭

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

১৮

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

১৯

মিরপুরে বৃষ্টির হানা, খেলা না হলে কে জিতবে?

২০
X