গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০৭:০১ পিএম
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ০৮:০৪ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষ

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

বরিশালের গৌরনদীতে ছাত্রদল নেতার ওপর হামলার ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতার ওপর পাল্টা হামলা চালানো হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে উপজেলার মাহিলাড়া বাজারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল গোমস্তা, ছাত্রদল নেতা জাফর হাওলাদার ও তার ভাই বুলবুল হাওলাদার। অপরপক্ষের আহতরা হলেন- উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বায়জিদ সরদার এবং তার ভাই ওমর ফারুক ও মিরাজ সরদার।

উপজেলা ছাত্রদল নেতা জাফর হাওলাদার অভিযোগ করে বলেন, মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে মাহিলাড়া বাজারে বসে স্বতন্ত্র প্রার্থীর ফুটবল মার্কার প্রচারণা করি এ মিথ্যে অভিযোগ তুলেন স্বেচ্ছাসেবক দল নেতা বায়জিদ সরদার। এ নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে আমাকে এবং আমার ভাই বুলবুল হাওলাদারকে পিটিয়ে আহত এবং আমাদের দোকান ভাঙচুর করে বায়জিদ ও তার দুই ভাই। এর কিছুক্ষণ পর ঘটনাস্থলে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল গোমস্তা বাজারে আসলে তাকেও মারধর করে বায়জিদ। এ সময় ছাত্রদল আহ্বায়কের ওপর হামলার খবর ছড়িয়ে পরলে উত্তেজিত জনতা বায়জিদকে মারধর করে।

অভিযোগ অস্বীকার করে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বায়জিদ সরদার বলেন, ধানের শীষের প্রচার উপকমিটির সদস্য হওয়া সত্ত্বেও ছাত্রদল কর্মী জাফর স্বতন্ত্র প্রার্থী ফুটবলের হয়ে কাজ করছে এমন অভিযোগ আমাদের কাছে রয়েছে। বিষয়টি জাফরের কাছে জিজ্ঞাসা করায় আমার ওপর ক্ষিপ্ত হয়ে হামলা চালিয়েছে। বর্তমানে আমি হাসপাতালে ভর্তি আছি।

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X