হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০৪:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এক প্রার্থী

দিনাজপুরের হাকিমপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর এ ঘোষণা দেন স্বতন্ত্র প্রার্থী শাহনেওয়াজ শুভ। ছবি : কালবেলা
দিনাজপুরের হাকিমপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর এ ঘোষণা দেন স্বতন্ত্র প্রার্থী শাহনেওয়াজ শুভ। ছবি : কালবেলা

দিনাজপুর-৬ (বিরামপুর-হাকিমপুর-নবাবগঞ্জ-ঘোড়াঘাট) আসনের স্বতন্ত্র প্রার্থী (ঘোড়া প্রতীক) শাহনেওয়াজ শুভ প্রশাসনের বিরুদ্ধে নিরপেক্ষতার অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ১২টায় দিনাজপুরের হাকিমপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর এ ঘোষণা দেন তিনি।

তিনি অভিযোগ করে বলেন, আমাকে বিভিন্নভাবে হুমকি প্রদান ও নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে। গত ২৩ জানুয়ারি পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আমার পারিবারিক কবর জিয়ারতের মধ্যে আমার আনুষ্ঠানিকভাবে নির্বাচনের প্রচারণা শুরু হওয়ার কথা ছিল। সেই মোতাবেক আমার কর্মী, সমর্থক ও গ্রামবাসীকে নিয়ে সেখানে উপস্থিত হলে স্থানীয় বিএনপি নেতা আমার ওপর আক্রমণের চেষ্টা করে। সেসময় আমি গ্রামবাসী ও কর্মী-সমর্থকদের সহায়তায় প্রাণে বেঁচে যাই। বিষয়টি প্রশাসনকে জানালেও তারা কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। তারা সম্পূর্ণ নীরব ভূমিকা পালন করছেন।

তিনি আরও বলেন, প্রতীক পাওয়ার পর ২১ জানুয়ারি আমি রিটার্নিং কর্মকর্তার কাছে ত্রয়োদশ সংসদ নির্বাচন পরিচালনা ম্যানুয়াল নামের বই চাইলেও উনি তা দিতে পারেননি। এমনকি গত ২২ জানুয়ারি বিরামপুরে উত্তরাধিকার সূত্রে পাওয়া আমার জায়গা দখল করে নেওয়া হচ্ছে বিষয়টি জরুরি জাতীয় পরিসেবাসহ এসপি, ওসি ও এসিল্যান্ডকে জানালেও কোনো খোঁজ করেননি। এমন অবস্থায় তাদের ভূমিকা দেখে আমার নিরাপত্তা শঙ্কা বোধ করি। সে কারণে আমি নিজস্ব নিরাপত্তার জন্য অস্ত্রের লাইসেন্স চেয়ে আবেদন করলেও এখন পর্যন্ত সেটি দেওয়া হচ্ছে না।

শাহনেওয়াজ শুভ বলেন, সবমিলিয়ে যে জেলা রিটার্নিং কর্মকর্তা একটি বই দিতে পারে না, আমাকে অস্ত্রের লাইসেন্স দেয়নি, রাতে আমার জমি দখল, অস্ত্রের লাইসেন্স না দেওয়া প্রশাসনের নীরব ভূমিকা সবমিলিয়ে আমি স্বতন্ত্র প্রার্থী থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। ধান কাটায় দক্ষ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার পক্ষে এই নির্বাচন সুষ্ঠু হবে বলে আমি মনে করি না। এমতাবস্থায় আমি আমার প্রার্থিতা প্রত্যাহার করছি এবং নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি। আজ আমার জান-মাল হুমকির মুখে, আমার যদি কিছু হয় এই জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা এবং প্রশাসন দায়ী থাকবেন।

এ সময় সেখানে হাকিমপুর প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, সাধারণ সম্পাদক মুরাদ ইমাম কবিরসহ প্রেস ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

১০

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

১১

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১২

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১৩

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১৪

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৮

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৯

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

২০
X