চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ০৭:২৮ পিএম
অনলাইন সংস্করণ

খুনের ২৫ বছর পর রায় : একজনের ফাঁসি, ৮ জনের যাবজ্জীবন

চট্টগ্রাম আদালত। ছবি : সংগৃহীত
চট্টগ্রাম আদালত। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারায় জমি থেকে ঘাস পরিষ্কার করাকে কেন্দ্র করে ২৫ বছর আগের একটি নৃশংস হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হয়েছে। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে মামলার প্রধান এক আসামিকে মৃত্যুদণ্ড এবং অপর আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. জাহিদুল হক এই রায় ঘোষণা করেন।

আদালতের রায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামির নাম মনিরুল হক। এছাড়া যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ৮ আসামি হলেন- ছাইফুল হক, বদরুল হক, আজিজুল হক, আবদুল রাজ্জাক, মো. রফিক, ছৈয়দুল হক, বাবুল হক ও মো. হাছান। কারাদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আদালত ও মামলার নথিসূত্রে জানা যায়, ঘটনার সূত্রপাত ২০০০ সালের ৭ জুলাই। চট্টগ্রামের আনোয়ারা এলাকায় জমির ঘাস পরিষ্কার করা নিয়ে বিরোধের জেরে নুরুল আবছার ও নুর আহম্মদের ওপর সশস্ত্র হামলা চালায় আসামিরা। লোহার রড ও আগ্নেয়াস্ত্র দিয়ে চালানো সেই হামলায় নুর আহম্মদ গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই হত্যাকাণ্ডের পর ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ২০০৪ সালের ২২ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হয়। দীর্ঘ দুই দশকে মোট ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বৃহস্পতিবার এই রায় দেন আদালত। বিচার চলাকালীন আলী আহম্মদ ও মো. গফুর নামে দুই আসামি মারা যাওয়ায় তাদের নাম মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

এ বিষয়ে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) এস ইউ এম নুরুল ইসলাম রায়ের কালবেলাকে বলেন, দণ্ডপ্রাপ্তদের মধ্যে রফিক, বাবুল হক ও আবদুর রাজ্জাক রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। তাদের তাৎক্ষণিক কারাগারে পাঠানো হয়েছে। অন্যদিকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মনিরুল হকসহ পলাতক বাকি আসামিদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছেন আদালত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X