চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ০৯:৫০ পিএম
অনলাইন সংস্করণ

নতুন জাহাজ ‘বাংলার নবযাত্রা’ চীন থেকে বুঝে পেল বিএসসি

বিএসির বহরে নতুন জাহাজ এমভি ‘বাংলার নবযাত্রা’। ছবি : কালবেলা
বিএসির বহরে নতুন জাহাজ এমভি ‘বাংলার নবযাত্রা’। ছবি : কালবেলা

চীনে নির্মিত বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) নতুন জাহাজ এমভি ‘বাংলার নবযাত্রা’ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় চীনের জিংজিয়াং নানইয়াং শিপইয়ার্ডে জাহাজটি আনুষ্ঠানিকভাবে বিএসসির কাছে বুঝিয়ে দেওয়া হয়।

হস্তান্তর কার্যক্রমে নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা, বাংলাদেশ শিপিং করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা, নানইয়াং শিপইয়ার্ডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, শ্রেণিবিন্যাস সংস্থা লয়েডস রেজিস্টারের (এলআর) প্রতিনিধি এবং জাহাজ বিক্রেতা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিএসসি সূত্র জানায়, জাহাজটি আগে এক্সসিএল লায়ন নামে পরিচিত ছিল। মালিকানা পরিবর্তনের পর এর নতুন নামকরণ করা হয় ‘বাংলার নবযাত্রা’। আগামী ১ ফেব্রুয়ারি থেকে জাহাজটির বাণিজ্যিক কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

এ বিষয়ে বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক কালবেলাকে বলেন, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ৫৪ বছরের ইতিহাসে প্রথমবারের মতো নিজস্ব অর্থায়নে দুটি জাহাজ কিনলো। প্রথমটির নাম ছিল ‘বাংলার প্রগতি’। এটি আমরা গত বছরের অক্টোবরের মাঝামাঝিতে বুঝে পেয়েছি। বুঝে পাওয়ার দুইদিন পরেই আমরা এটি ব্যবসায় নিয়োগ করি। এরপর থেকে আমরা এখন পর্যন্ত প্রায় ৪০ কোটি টাকা আয় করেছি। আর দ্বিতীয়টি ‘বাংলা নবযাত্রা’ আমরা অফিশিয়ালি বুধবার (২৭ জানুয়ারি) লন্ডনে বুঝে পেয়েছি। আজ শিপইয়ার্ডে জাহাজ বুঝে নিয়েছি। ইতোমধ্যে মাস্টারের কাছে চাবি বুঝিয়ে দিয়েছি। ১ ফেব্রুয়ারি জাহাজ বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করবে।

তিনি আরও বলেন, আমরা সিঙ্গাপুরের আকিজ শিপিংকে আপাতত ভাড়া দিয়েছি। তারা আমাদের প্রতিদিন ২০ হাজার ডলার ভাড়া দেবে, যা বাংলাদেশি টাকায় প্রায় ২৫ লাখ টাকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১০

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১১

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১২

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৩

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৪

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৫

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৬

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৭

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

১৮

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১৯

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

২০
X