চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ১১:১৬ পিএম
অনলাইন সংস্করণ

রেকর্ড মুনাফায় বাংলাদেশ শিপিং করপোরেশন

চট্টগ্রামের বোট ক্লাবে অনুষ্ঠিত বাংলাদেশ শিপিং করপোরেশনের ৪৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) । ছবি : কালবেলা
চট্টগ্রামের বোট ক্লাবে অনুষ্ঠিত বাংলাদেশ শিপিং করপোরেশনের ৪৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) । ছবি : কালবেলা

বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) ২০২৪–২৫ অর্থবছরে ৩০৬ কোটি ৫৬ লাখ টাকার নিট মুনাফা অর্জন করেছে, যা সংস্থাটির ৫৪ বছরের ইতিহাসে সর্বোচ্চ। এ মুনাফা থেকে শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ (ক্যাশ ডিভিডেন্ট) দেওয়ার সুপারিশ করেছে পরিচালনা পর্ষদ।

সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১১টায় চট্টগ্রামের বোট ক্লাবে অনুষ্ঠিত বাংলাদেশ শিপিং করপোরেশনের ৪৮তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন বিএসসি পরিচালনা পর্ষদের সভাপতি ও নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

সভায় উপস্থিত ছিলেন নৌপরিবহণ মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী (এনডিসি), শেয়ারহোল্ডার এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এম সাখাওয়াত হোসেন বলেন, গত দেড় বছরে অন্তর্বর্তীকালীন সরকার চট্টগ্রামে ১ বিলিয়ন ডলারের বিনিয়োগের ব্যবস্থা করেছে।

তিনি বলেন, ‘বে টার্মিনালে বিশ্ব ব্যাংকের ৬৮০ মিলিয়ন টাকা বিনিয়োগ হচ্ছে। একই সঙ্গে প্রায় ৫০০ মিলিয়ন টাকা বিনিয়োগে টার্মিনাল বানাবে বিদেশি কোম্পানি মার্কস লাইন, যারা দুনিয়ার সবচেয়ে বড় জাহাজ কোম্পানি। একইসঙ্গে আমরা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জাহাজ কোম্পানি এমএসসি শিপিংকে পানগাঁও টার্মিনাল দিয়েছি। যেটা আগে প্রতিবছর ২২ কোটি টাকা লোকসান করছিল। টার্মিনালটি চালু হলে নৌ পথে পণ্য পরিবহন বাড়বে। এতে চট্টগ্রামবাসীর চাকরির সংস্থান হবে।’

বার্ষিক সাধারণ সভায় বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক ২০২৪–২৫ অর্থবছরের সার্বিক কার্যক্রম ও আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন।

তিনি জানান, ২০২৪-২৫ অর্থবছরে বিএসসির পরিচালন আয় ছিল ৫৯০ কোটি ৯৮ লাখ টাকা এবং অন্যান্য খাত থেকে আয় হয়েছে ২০৭ কোটি ৩০ লাখ টাকা। সব মিলিয়ে মোট আয় দাঁড়িয়েছে ৭৯৮ কোটি ২৮ লাখ টাকায়।

অন্যদিকে, পরিচালনা ব্যয় হয়েছে ২৮৯ কোটি ৯২ লাখ টাকা। প্রশাসনিক ও আর্থিক খাতে ব্যয় হয়েছে ১২৬ কোটি ৪৫ লাখ টাকা। মোট ব্যয় দাঁড়ায় ৪১৬ কোটি ২৭ লাখ টাকায়। কর সমন্বয়ের পর নিট মুনাফা হয়েছে ৩০৬ কোটি ৫৬ লাখ টাকা।

এর আগের ২০২৩–২৪ অর্থবছরে বিএসসির মোট আয় ছিল ৫৯৬ কোটি ১৮ লাখ টাকা এবং কর পরবর্তী নিট মুনাফা ছিল ২৪৯ কোটি ৬৯ লাখ টাকা। এক বছরের ব্যবধানে নিট আয় বেড়েছে প্রায় ৫৬ কোটি ৮৭ লাখ টাকা।

ব্যবস্থাপনা পরিচালক জানান, নিজস্ব অর্থায়নে নতুন জাহাজ কেনার পরিকল্পনা থাকায় আগের বছরের সমপরিমাণ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করা হয়েছে। ভবিষ্যতে ব্যবসায়িক প্রবৃদ্ধি অব্যাহত থাকলে আরও বেশি লভ্যাংশ দেওয়ার সম্ভাবনার কথাও জানান তিনি।

নিরীক্ষিত হিসাব অনুযায়ী, ২০২৪–২৫ অর্থবছর শেষে বিএসসির মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ৫৮২ কোটি ৯২ লাখ টাকা। একই সময়ে সংস্থাটির মোট দায় ছিল ১ হাজার ৯৮৩ কোটি ৭৭ লাখ টাকা।

সভায় জানানো হয়, বিএসসির শোর এস্টাবলিশমেন্টে (অফিসে) অনুমোদিত জনবল ১ হাজার ৫২১ জন হলেও ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত অফিসে কর্মরত ছিলেন মাত্র ২২৫ জন। জাহাজে কর্মরত অফিসার ও নাবিক মিলিয়ে জনবল ছিল ১৪৭ জন।

তিনি বলেন, চীন সরকারের ঋণ সহায়তায় ইতিমধ্যে ৬টি নতুন জাহাজ কেনা হয়েছে, যার মধ্যে বর্তমানে ৫টি জাহাজ বাণিজ্যিকভাবে পরিচালিত হচ্ছে। পাশাপাশি, সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজ কেনার প্রকল্প অনুমোদিত হয়েছে। এর একটি ইতিমধ্যে ‘এমভি বাংলার প্রগতি’ নামে বহরে যুক্ত হয়েছে। দ্বিতীয় জাহাজ ‘এমভি বাংলার নবযাত্রা’ আগামী জানুয়ারিতে বহরে যুক্ত হওয়ার কথা রয়েছে।

এ ছাড়া সরকারি ঋণ ও নিজস্ব অর্থায়নে নতুন ট্যাংকার, বাল্ক ক্যারিয়ার এবং কন্টেইনার জাহাজ কেনার একাধিক প্রকল্প চলমান রয়েছে। কন্টেইনার পরিবহনে অংশগ্রহণ বাড়াতে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের (এআইআইবি) সহায়তায় ছয়টি কন্টেইনার জাহাজ নির্মাণের উদ্যোগও নেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১০

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১১

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১২

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৩

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৪

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৫

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৬

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৭

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৮

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৯

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

২০
X