সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ১০:১১ পিএম
অনলাইন সংস্করণ

ধানের শীষের বিজয় হলে নিপীড়িত মানুষের বিজয় হবে : মান্নান

সিদ্ধিরগঞ্জে নির্বাচনী গণসংযোগ করেন আজহারুল ইসলাম মান্নানসহ নেতাকর্মীরা। ছবি : কালবেলা
সিদ্ধিরগঞ্জে নির্বাচনী গণসংযোগ করেন আজহারুল ইসলাম মান্নানসহ নেতাকর্মীরা। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেছেন, ধানের শীষের বিজয় হলে দেশের নিপীড়িত মানুষের বিজয় হবে। দলীয় নির্দেশনা অমান্য করে যেসব বিএনপি নেতাকর্মী দিনে ধানের শীষ আর রাতের অন্ধকারে অন্য প্রার্থীর পক্ষে কাজ করছেন তারা মীরজাফর। এমন মীরজাফরদের চিহ্নিত করা হচ্ছে। শনিবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ৭টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ড সিদ্ধিরগঞ্জের মিজমিজি আমজাদ মার্কেট এলাকায় নির্বাচনী গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।

আজহারুল ইসলাম মান্নান বলেন, বিগত ১৭ বছর দেশের মানুষের ভোটের অধিকার ছিল না। ভোটের অধিকার ফিরিয়ে আনতে বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমরণ সংগ্রাম করে গেছেন।

তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করতে হবে। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে।

বিএনপি মনোনীত এ প্রার্থী বলেন, দলের বিপক্ষে অবস্থানকারীরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক হতে পারে না। তাদের ঠাঁই বিএনপিতে হবে না। তারা আস্তাকুঁড়ে নিক্ষেপ হবে।

এ সময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন বাদল, সাবেক সাধারণ সম্পাদক এমএ হালিম জুয়েল, মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এসএম আসলাম, মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ, যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ অপু, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুর রহমান সাগর, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন সরকার, সিদ্ধিরগঞ্জ থানা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা তৈয়ব আল হোসাইন, জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মাহবুব হোসেন ও থানা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান শিপন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

গাজায় শৌচাগার সংকটে মানবেতর জীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চমেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

‘শুধু ফাঁসির আদেশ দিলেই হবে না, কার্যকরও করতে হবে’

পল্লবীর সেই ধর্ষণ ও হত্যা মামলা : আদালতে যা প্রমাণিত হলো

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / রায়ের পর কাঁদছেন স্বপ্না, নির্বাক সোহেল

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়া চলছে

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

১০

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

১১

শাপলা চত্বর হত্যা মামলা / দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

১২

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

১৩

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

১৪

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

১৫

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

১৬

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১৭

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

১৮

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১৯

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

২০
X