মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

ধানের শীষে ভোট দিয়ে কায়কোবাদকে নির্বাচিত করার আহ্বান

মুরাদনগরে সমাবেশে বক্তব্য দেন বিএনপি প্রার্থী কায়কোবাদের ছোট ভাই কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য কাজী শাহ আরফিন। ছবি : কালবেলা
মুরাদনগরে সমাবেশে বক্তব্য দেন বিএনপি প্রার্থী কায়কোবাদের ছোট ভাই কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য কাজী শাহ আরফিন। ছবি : কালবেলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচার-প্রচারণায় ভোটারদের নানান প্রতিশ্রুতি দিয়ে মন জয় করতে ব্যস্ত প্রার্থীরা। কুমিল্লা-৩ মুরাদনগর আসনে বিএনপির মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের ধানের শীষ প্রতীকের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত করা হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে মুরাদনগর উপজেলার কুড়াখাল উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- বিএনপি প্রার্থী কায়কোবাদের ছোট ভাই কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য কাজী শাহ আরফিন।

প্রধান অতিথির বক্তব্যে কাজী আরেফিন বলেন, গত ৪১ বছর ধরে মুরাদনগরের মানুষের সেবা করার অপরাধে কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ দাদার বিরুদ্ধে আওয়ামী লীগ ষড়যন্ত্র করেছে, মিথ্যা মামলা দিয়ে দেশত্যাগে বাধ্য করেছে এবং তাকে ভালবাসার অপরাধে আপনাদেরও মিথ্যা মামলা দিয়ে জুলুম-নির্যাতন করেছে। এখনো একটি পক্ষ মিথ্যা মামলা দিয়ে অপপ্রচার করে জনগণের ভোট ছাড়া ক্ষমতায় যাওয়ায় অপচেষ্টা করছে।

তিনি আরও বলেন, এবার সময় এসেছে, আপনারা আপনাদের খাদেমকে ১২ তারিখে ধানের শীষে আগের চেয়ে বেশি ভোটের মাধ্যমে বিজয়ী করে সব অপপ্রচার ও ষড়যন্ত্রের জবাব দেবেন।

অ্যাডভোকেট মোরশেদ আলম খোকন ভুইয়ার সভাপতিত্বে ও ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সদস্য কুতুব উদ্দিন কলির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি চৌধুরী রকিবুল হক শিপন, যুবদলের যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দীন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খায়রুল হাসান, বিএনপি ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতারা।

এ সময় উপস্থিত সবাইকে আগামী ১২ ফেব্রুয়ারি কেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইনজীবী বারে হামলা

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

১০

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

১১

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

১২

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

১৩

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

১৪

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১৫

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

১৬

‘১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে’

১৭

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

১৮

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

১৯

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

২০
X