চর রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৩ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াত প্রার্থীর স্ত্রীর বিরুদ্ধে ধানের শীষের পোস্টার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ

ছেঁড়া হয় ধানের শীষের পোস্টার-ফেস্টুন। ছবি : কালবেলা
ছেঁড়া হয় ধানের শীষের পোস্টার-ফেস্টুন। ছবি : কালবেলা

কুড়িগ্রামের চর রাজিবপুরে বিএনপির প্রার্থী আজিজুর রহমানের নির্বাচনী ব্যানার-ফেস্টুন ও পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে জামায়াত প্রার্থীর স্ত্রীর বিরুদ্ধে।

অভিযুক্তের নাম মাহমুদা আক্তার হ্যাপি। তিনি কুড়িগ্রাম-৪ আসনের জামায়াত প্রার্থী মোস্তাফিজুর রহমানের স্ত্রী।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে এ বিষয়ে সহকারী রিটার্নিং অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন রাজিবপুর সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আব্দুল্লাহ আল-মামুন।

অভিযোগে বলা হয়, গত ৩১ জানুয়ারি বিকেলে রাজিবপুর উপজেলার বটতলার আব্দুল গফুর মার্কেট এলাকায় ধানের শীষের পোস্টার, ফেস্টুন ও ব্যানার টানানো ছিল। মার্কেটের মালিক আব্দুল গফুর। তিনি এ আসনের জামায়াত প্রার্থী মোস্তাফিজুর রহমানের সহধর্মিণী মাহমুদা আক্তার হ্যাপির বাবা। বাবার মার্কেটে টানানো ব্যানার-ফেস্টুন ও পোস্টার ছিঁড়ে ফেলেছেন হ্যাপি।

অভিযোগ প্রসঙ্গে কুড়িগ্রাম-৪ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মোস্তাফিজুর রহমান বলেন, আমার দোকানে ধানের শীষের নির্বাচনী ব্যানার-ফেস্টুন ও পোস্টার টানানো ছিল। কে বা কারা ছিঁড়েছে তা আমি জানি না। তবে আমার স্ত্রী ছেঁড়েননি। অভিযোগটি মিথ্যা। বরং আমার দাঁড়িপাল্লা প্রতীকের ব্যানারগুলো প্রতিদিন কে বা কারা ছিঁড়ে নষ্ট করছে।

চর রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এ.এফ.এম শামীম বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টির তদন্ত চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

১০

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

১১

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

১২

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

১৩

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

১৪

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

১৫

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

১৬

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

১৭

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

১৮

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

১৯

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

২০
X