গাজীপুর প্রতিনিধি
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৫ পিএম
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

১১ দলীয় জোটের প্রার্থীকে হত্যাচেষ্টার অভিযোগ

১১ দলীয় জোটের প্রার্থী আলী নাছের খান। ছবি : সংগৃহীত
১১ দলীয় জোটের প্রার্থী আলী নাছের খান। ছবি : সংগৃহীত

গাজীপুর-২ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী আলী নাছের খানকে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টা ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন এনসিপি নেতারা। একই ঘটনায় এনসিপির গাজীপুর জেলা সদস্যসচিব আল আমিন আহত হয়েছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) সকালে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো. তরিকুল ইসলাম জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগটি দাখিল করেন।

রিটার্নিং কর্মকর্তার কাছে দেওয়া অভিযোগে বলা হয়, শনিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে জামায়াত নেতৃত্বাধীন ১১–দলীয় জোটের ‘শাপলা কলি’ মার্কার সমর্থনে একটি শোভাযাত্রা নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের পোড়াবাড়ী এলাকায় মূল সড়কে পৌঁছায়। এ সময় ধানের শীষের প্রার্থীর প্রচারের মাইক বহনকারী একটি অটোরিকশা শোভাযাত্রার গতি রোধ করে উচ্চস্বরে মাইক বাজাতে থাকে।

শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা অটোরিকশাটি সরে যেতে অনুরোধ করলেও তারা কর্ণপাত না করে উসকানিমূলক আচরণ করে বলে অভিযোগে দাবি করা হয়। একপর্যায়ে ধানের শীষের স্টিকারযুক্ত একটি প্রাইভেটকার ব্যবহার করে দুই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে গাড়িচাপা দিয়ে প্রাণনাশের চেষ্টা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

গাজীপুর-২ আসনের বিএনপির প্রার্থী এম মঞ্জুরুল করিম বলেন, এনসিপির প্রার্থীর জনসমর্থন নেই বলেই তিনি আলোচনায় আসতে মিথ্যা অভিযোগ করছেন। আমি একটি কর্মসূচি শেষে পোড়াবাড়ী বাজার হয়ে ফিরছিলাম। আমার সঙ্গে থাকা কয়েকজন রাস্তার পাশে নামাজ আদায় করছিলেন। নামাজ শেষে তারা বের হলে এনসিপির প্রার্থী আলী নাছের খানের সঙ্গে তাদের সৌজন্য সাক্ষাৎ হয়। এখানে কোনো হুমকি বা গাড়িচাপার চেষ্টা হয়নি।

গাজীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন সাংবাদিকদের বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এরইমধ্যে এনসিপির প্রার্থী আলী নাছের খানের নিরাপত্তায় গানম্যান ও পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রয়োজন হলে আরও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলতি শিক্ষাবর্ষেই প্রাথমিকে চালু হচ্ছে ‘নতুন মূল্যায়ন পদ্ধতি’

পাওনা টাকার বিরোধে ব্যবসায়ীকে হত্যা, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

নির্বাচন ঘিরে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ

বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি

আসছে শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি

কমলো স্বর্ণের দাম, ভরি কত

গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে খালেদা জিয়া হিমালয়ের মতো দাঁড়িয়েছিলেন : রিজভী

জামায়াত প্রার্থীর স্ত্রীর বিরুদ্ধে ধানের শীষের পোস্টার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ

অপমানের ‘প্রতিশোধ’ এভাবেই নিল পাকিস্তান!

জামায়াত ক্ষমতায় গেলে মা-বোনদের ভয় পেতে হবে না : জামায়াত আমির

১০

ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

১১

নাটোরকে উন্নয়ন ও শান্তির শহর হিসেবে গড়ে তুলতে চাই : দুলু

১২

ভারতের শেয়ারবাজারে বড় ধস, ১০ লাখ কোটি হাওয়া

১৩

২০২৬ শিক্ষাবর্ষ থেকে পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতি অনুমোদন

১৪

বিএনপির কেন্দ্রীয় নেতাকে বহিষ্কার

১৫

ভারতের জন্য দুঃসংবাদ

১৬

১৭৬টি হাইড্রোলিক হর্ন জব্দ

১৭

ধানের শীষে ভোট দিলে আ.লীগও সমান সুবিধা পাবে : ফখরুল

১৮

নাগরিক সেবা নিশ্চিত করা আমার কাজ : হামিদ

১৯

জানুয়ারিতে এলো ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

২০
X