পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৬ পিএম
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

পে-স্কেল সম্পর্কিত দাবি নিয়ে যা বললেন সারজিস আলম

বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি পঞ্চগড় জেলা শাখার ব্যানারে আয়োজিত অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন সারজিস আলম। ছবি : কালবেলা
বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি পঞ্চগড় জেলা শাখার ব্যানারে আয়োজিত অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন সারজিস আলম। ছবি : কালবেলা

জাতীয় বেতন কমিশন ২০২৫-এর সুপারিশকৃত নবম পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে চতুর্থ শ্রেণির কর্মচারীরা।

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি পঞ্চগড় জেলা শাখার ব্যানারে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পঞ্চগড় চৌরঙ্গী মোড়ে পঞ্চগড়-ঢাকা জাতীয় মহাসড়কে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল পালন করে তারা।

এ সময় বক্তারা বলেন, আমরা দীর্ঘদিন ধরে অনেক কষ্টে দিন পার করছি। অল্প বেতনে পরিবার নিয়ে চলি। আমাদের নবম পে স্কেল দ্রুত বাস্তবায়ন করা হোক। দাবি মানা না হলে কঠোর আন্দোলনে যাব।

বাংলাদেশ চতুর্থ শ্রেণির সরকারি কর্মচারী সমিতি পঞ্চগড় জেলা শাখার সভাপতি নূরে আলম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমানসহ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এদিকে, জাতীয় বেতন কমিশন ২০২৫ এর সুপারিশকৃত পে-স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে ১১ থেকে ২০ গ্রেড কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়ে একমত পোষণ করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও পঞ্চগড়-১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলম।

তিনি অন্তর্বর্তী সরকারের সময়ে নির্বাচনের পূর্বে পে-স্কেল ও গেজেট প্রকাশের দাবি জানিয়ে বলেন, ২০২৪ সালের অভ্যুত্থানে সে শব্দটি গুরুত্বপূর্ণ ছিল, সেটি হলো সংস্কার। যদি আমাদের দেশটাকে ঠিক দিকে নিয়ে যেতে চাই, দেশটাকে সংস্কার করতে চাই, তাহলে সবার আগে আমাদের পলিসিকে সংস্কার করতে হবে। আমরা হলো, আমাদের যারা সরকারি কর্মকর্তা-কর্মচারী আছেন, তারা তাদের জায়গা থেকে সৎ থাকুক। আমরা চাই তারা তাদের কাজে মনোযোগ দিক।

সারজিস আলম বলেন, স্বাধীনতার পরে যে ধরনের পে স্কেল ছিল, আজকে ২৬ সালে দাঁড়িয়ে যে ধরনের পে স্কেল ও বেতন কাঠামো, এটা দিয়ে বাংলাদেশের কোনো মানুষ সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে না। আমরা যদি সিস্টেমের সংস্কার করতে চাই, এ মানুষগুলোকে দেশের সেবায় সর্বোচ্চ নিয়োজিত হিসেবে দেখতে চাই, তাহলে একজন মানুষের জীবনযাপনের জন্য স্ট্যান্ডার্ড যতটুকু বেতন দরকার, সেইটুকু নির্ধারণ করে স্কেল বাস্তবায়ন করা উচিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X