কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৬ পিএম
অনলাইন সংস্করণ

প্যারোল মেলেনি, এবার কারাগারে ছেলের কাছে গেলেন মৃত বাবা!

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

মানবিকতার এক হৃদয়বিদারক দৃশ্যের সাক্ষী হলো কিশোরগঞ্জ জেলা কারাগার। বাবার জানাজায় অংশ নিতে প্যারোল না পেয়ে কারাবন্দি ছেলের কাছে শেষবারের মতো মরদেহ নিয়ে যেতে হলো স্বজনদের। কারাগারের গেটেই বাবার নিথর দেহ দেখে শোকে লুটিয়ে পড়েন বন্দি ছেলে। এমন মর্মান্তিক দৃশ্য দেখে চোখ ভিজে যায় উপস্থিত সবার।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে কিশোরগঞ্জ জেলা কারাগারের সামনে এমন আবেগঘন ঘটনা ঘটে।

জানা যায়, কিশোরগঞ্জের ভৈরব উপজেলার পানাউল্লারচর এলাকার বাসিন্দা মিলন মিয়া (৪৫) বর্তমানে একটি রাজনৈতিক মামলায় কারাগারে রয়েছেন। তার বাবা ফুল মিয়া (৭০) দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে ভৈরবের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পরিবারের পক্ষ থেকে মিলন মিয়াকে বাবার জানাজায় অংশ নেওয়ার জন্য প্যারোলে মুক্তি দিতে জেলা ম্যাজিস্ট্রেটের (জেলা প্রশাসক) কাছে আবেদন করা হয়। কিন্তু সেই আবেদন নামঞ্জুর করে কর্তৃপক্ষ নির্দেশ দেন, বন্দিকে দেখানোর জন্য মরদেহ কারাগারে নিয়ে যেতে হবে।

নিরুপায় স্বজনরা ৬০ কিলোমিটার দূর থেকে মরদেহবাহী অ্যাম্বুলেন্স নিয়ে জেলা কারাগারে আসেন। কারাগারের গেটে মরদেহ রাখা হলে মিলন মিয়াকে সেখানে আনা হয়। বাবার নিথর দেহ দেখে তিনি কান্নায় ভেঙে পড়েন এবং বারবার মাটিতে লুটিয়ে পড়েন। এই দৃশ্য দেখে অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেননি।

মিলন মিয়ার চাচা মতিউর রহমান বলেন, আমরা অনেক চেষ্টা করেছি প্যারোলে মুক্তির জন্য, কিন্তু সফল হইনি। শেষ পর্যন্ত বাবার মরদেহ কারাগারে আনতে হয়েছে। জীবনে এমন নিষ্ঠুর দৃশ্য আর দেখিনি।

চাচাতো ভাই সালাম মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, দাফন-কাফনের সময় আমাদের থাকার কথা ছিল পরিবারের পাশে। কিন্তু আমাদের দৌড়াতে হলো আদালত আর কারাগারে। এটা আমাদের জন্য মানসিক নির্যাতনের মতো।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবদুল মোমেন ভূইয়া তুহিন দাবি করেন, মিলন মিয়া কোনো মামলার এজাহারভুক্ত আসামি নন। একটি মামলায় জামিন পাওয়ার পর আবার নতুন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মানবিক বিবেচনায় হলেও তাকে প্যারোল দেওয়া উচিত ছিল।

কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার রীতেশ চাকমা বলেন, জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশ অনুযায়ী আমরা ব্যবস্থা নিয়েছি। তার পাঠানো পত্র অনুসারে কারাগারের গেটে মরদেহ দেখানোর সুযোগ করে দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব মামলায় জামিন পেলেন তৌহিদ আফ্রিদি, মুক্তিতে নেই বাধা

মার্কিন-ইসরায়েলি হামলায় নৌবাহিনীর সদস্যদের হত্যার বিচার চায় ইরান

ইতালিতে পুলিশি হেফাজতে প্রবাসী নিহত, প্রতিবাদে বিক্ষোভ-সংঘর্ষ

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

রাতে যে ৭ ব্যায়াম করলে দ্রুত ঘুম আসবে

প্রবাসী কার্ডধারীরা বিমান টিকিটসহ পাবেন বিশেষ সুবিধা: বিমানমন্ত্রী

সীমান্তে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

চালু হলো ‘হ্যালো ডিসি’, এক ক্লিকেই মিলবে যেসব সেবা

নতুন করে জর্ডান ও বাহরাইনে হামলা

ইয়েমেনের যোদ্ধাদের বিরুদ্ধে বিবৃতি দিল কাতার

১০

প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার

১১

গাজীপুর জেলা কারাগারের কারারক্ষী আব্দুস সাত্তারের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

১২

ট্রাকচালকদের জন্য নতুন ভিসা চালু করল সৌদি আরব

১৩

অপহরণের পর নির্যাতন করে হত্যা

১৪

ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করল কাতার

১৫

দুই মেট্রোপলিটনের পুলিশ কমিশনারসহ ৪ কর্মকর্তাকে বদলি

১৬

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত জাপানি সেনাদের মরদেহ উদ্ধারে খনন অভিযান

১৭

ইরানের পাহাড়ি এলাকায় বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৮

এনসিপির এক নেতাকে শোকজ, অন্যজনকে অব্যাহতি

১৯

তিন মেয়েসহ মাকে হত্যা করল ইসরায়েলি বাহিনী

২০
X