মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৬ এএম
অনলাইন সংস্করণ

তথ্য যাচাই ছাড়া কোনো কিছু বিশ্বাস করা উচিত নয় : চসিক মেয়র

চট্টগ্রামে তরুণ প্রজন্মের রাজনৈতিক সচেতনতা, আগামীর নির্বাচন এবং ডিজিটাল বাস্তবতার চ্যালেঞ্জ নিয়ে একটি গুরুত্বপূর্ণ রাউন্ড টেবিল আলোচনা অনুষ্ঠিত। ছবি : কালবেলা
চট্টগ্রামে তরুণ প্রজন্মের রাজনৈতিক সচেতনতা, আগামীর নির্বাচন এবং ডিজিটাল বাস্তবতার চ্যালেঞ্জ নিয়ে একটি গুরুত্বপূর্ণ রাউন্ড টেবিল আলোচনা অনুষ্ঠিত। ছবি : কালবেলা

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, বর্তমানে দেশে বিপুলসংখ্যক নতুন তরুণ ভোটার যুক্ত হয়েছেন। তাদের সক্রিয় অংশগ্রহণ একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন ভোটারদের ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানাই।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর ও ভুয়া তথ্য সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, তথ্য যাচাই ছাড়া কোনো কিছু বিশ্বাস করা উচিত নয়।

বুধবার (৪ ফেব্রুয়ারি) চট্টগ্রামে তরুণ প্রজন্মের রাজনৈতিক সচেতনতা, আগামীর নির্বাচন এবং ডিজিটাল বাস্তবতার চ্যালেঞ্জ নিয়ে একটি গুরুত্বপূর্ণ রাউন্ড টেবিল আলোচনায় এ কথা বলেন তিনি। ইয়ুথ ভয়েস অব বাংলাদেশের আয়োজনে বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চট্টগ্রামের জেলা পরিষদ অডিটরিয়ামে এ আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনায় তরুণদের ভোটাধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, ডিজিটাল সাক্ষরতা উন্নয়ন, প্রযুক্তির নৈতিক ব্যবহার এবং গুজব ও বিভ্রান্তিকর তথ্য মোকাবিলার কৌশল তুলে ধরা হয়।

ব্যারিস্টার তারেক আকবর খোন্দকারের সভাপতিত্বে রাউন্ড টেবিল আলোচনার শিরোনাম ছিল ‘তরুণ প্রজন্ম, নির্বাচন ও ডিজিটাল চ্যালেঞ্জ’। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আসা ১৫০ শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মী, গবেষক, রাজনৈতিক বিশ্লেষক ও তরুণ নেতৃত্বসহ মোট ২৪ বক্তা অংশগ্রহণ করেন। আলোচনায় বক্তাদের নির্বাচন করা হয় শাসন ও জনসেবা, শিক্ষা ও একাডেমিয়া, আইন ও বিচার বিভাগ এবং গণমাধ্যম ও সাংবাদিকতা- এ চারটি নির্দিষ্ট ক্যাটাগরির ভিত্তিতে।

শাসন ও জনসেবা ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন- চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ড. শাহাদাত হোসেন, রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক ও নিরাপত্তা বিষয়ক বিশ্লেষক মেজর (অব.) রেজাউল করিম, চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক বেবী হাসান এবং নারী ঐক্য বাংলাদেশের (নোবা) প্রতিষ্ঠাতা সভানেত্রী জেসমিনা খানম।

শিক্ষা ও একাডেমিয়া ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন- ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাঈদ আল নোমান, পোর্ট সিটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মঞ্জুরুল কিবরিয়া, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী এবং চিটাগং ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য দিলরুবা আহমেদ।

আইন ও বিচার বিভাগ ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন- ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ ওসমান চৌধুরী, চট্টগ্রাম জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মো. আবদুস সাত্তার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান আলী চৌধুরী, সাবেক সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী, দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রেজাউল করিম রনি, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সাইফুল আবেদীন, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এশাদুর রহমান রিটু এবং তরুণ রাজনীতিবিদ ও আইনজীবী ব্যারিস্টার ফয়সাল দস্তগীর।

গণমাধ্যম ও সাংবাদিকতা ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন- কবি ও রাজনৈতিক বিশ্লেষক রেজাউল করিম রনি, দৈনিক ইত্তেফাকের চট্টগ্রাম ব্যুরো প্রধান সালাউদ্দিন রেজা, অনুসন্ধানী সাংবাদিক ও প্রামাণ্যচিত্র নির্মাতা কেরামত উল্লাহ বিপ্লব, আজকের পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সবুর শুভ, চট্টগ্রাম প্রতিদিন-এর উপদেষ্টা সম্পাদক আয়ান শর্মা এবং সিটিজি পোস্ট-এর নিউজ প্রধান ইশাত মান্নান।

আলোচনায় বর্তমান ও ভবিষ্যৎ নির্বাচনী প্রক্রিয়ায় তরুণদের ভূমিকা, কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার, ডিপফেক, ভুয়া তথ্য এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপপ্রচারের প্রভাব নিয়ে গভীর ও বিশ্লেষণধর্মী আলোচনা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রবাসী সাংবাদিক শিবলী আল সাদিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ-এর চেয়ারম্যান ব্যারিস্টার তারেক আকবর খোন্দকার।

বক্তারা বলেন, সঠিক তথ্য ও সচেতন অংশগ্রহণ ছাড়া একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।

আয়োজকরা জানান, এই রাউন্ড টেবিল আলোচনার মাধ্যমে তরুণ সমাজের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ জোরদার করা এবং একটি দায়িত্বশীল ও ন্যায়ভিত্তিক ভবিষ্যৎ নির্মাণে ইতিবাচক ভূমিকা রাখাই ছিল মূল লক্ষ্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X