বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৮ এএম
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৯ এএম
অনলাইন সংস্করণ

বিএনপি ও জামায়াতের তুমুল সংঘর্ষ, আহত ৫

গাজীপুরে বিএনপি ও জামায়াতের সংঘর্ষের চিত্র।  ছবি : কালবেলা
গাজীপুরে বিএনপি ও জামায়াতের সংঘর্ষের চিত্র।  ছবি : কালবেলা

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় নির্বাচনী প্রচার মিছিলকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। হামলা ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় উভয়পক্ষের পাঁচজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের সালদৈ বাজার এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জামায়াতের একটি নির্বাচনী মিছিল বাজারে প্রবেশ করলে বিএনপির নির্বাচনী কার্যালয়ের সামনে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে ধাওয়া-পাল্টাধাওয়ার মাধ্যমে সংঘর্ষে রূপ নেয়। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দলীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষে জামায়াতের তিনজন কর্মী আহত হন। তারা হলেন ঘাগটিয়া ইউনিয়নের জাহিদ ভুঁইয়া, লতিফ ভুঁইয়া ও অন্য এক কর্মী। অপরদিকে বিএনপির নেতা লাল মিয়া এবং ছাত্রদল নেতা মো. রাজীব আহত হয়েছেন।

ঘটনার বিষয়ে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী শাহ রিয়াজুল হান্নান বলেন, তার এলাকায় নেতা-কর্মীরা অফিসে সাংগঠনিক কাজ করছিলেন। এ সময় জামায়াতের মিছিল হঠাৎ অফিসে ঢুকে হামলা চালায় এবং দুজন নেতাকে গুরুতর আহত করে।

অন্যদিকে জামায়াত প্রার্থী সালাহউদ্দিন আইউবী দাবি করেন, শান্তিপূর্ণ কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে বিএনপির নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দলীয় নেতারা ঘটনাস্থলে উপস্থিত হন এবং পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে এলাকা ত্যাগ করেন।

কাপাসিয়া থানার ওসি মো. শাহীনুর আলম বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনো কোনো মামলা হয়নি, তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুনলেন না কেবিন ক্রুর কথা / মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১০

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১১

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১২

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৩

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৪

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৬

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৭

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৮

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৯

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

২০
X