ফেনী প্রতিনিধি
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশ প্রমাণ করেছে তারা এখনো ফ্যাসিবাদের তাঁবেদারিতে ব্যস্ত : মঞ্জু

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মঞ্জু। ছবি : কালবেলা
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মঞ্জু। ছবি : কালবেলা

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান ও ফেনী সদর-২ আসনে জামায়াত জোটের প্রার্থী ও মজিবুর রহমান মঞ্জু বলেছেন, হাদি হত্যার বিচারের দাবিতে যে সমাবেশ ও প্রতিবাদ ছিল সেখানে নিরীহ ছাত্র-জনতার ওপর পুলিশ যে ন্যক্কারজনক হামলা চালিয়েছে আমরা তার ধিক্কার জানাই।

তিনি বলেন, যে পুলিশ ওসমান হাদিকে হত্যার সময় কোনো নিরাপত্তা দিতে পারেনি, যে পুলিশ হাদির খুনিরা কোথায় আছে সেটা নির্ধারণ করতে পারেনি, যে পুলিশ ওসমান হাদির খুনিরা দিনে-দুপুরে পালিয়ে যাওয়ার সময় ধরতে পারে না, সে পুলিশ শুধু নিরীহ ছাত্র-জনতার ওপর হামলা চালিয়ে প্রমাণ করেছে তারা এখনো ফ্যাসিবাদের তাঁবেদারি করায় ব্যস্ত রয়েছে। আমরা এর বিচার চাই।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে ইসলামী ছাত্রশিবির ফেনী শহর শাখার আয়োজনে শহরের পাইলট মাঠে ঈগল প্রতীক ও গণভোটে হ্যাঁ-এর সমর্থনে তারুণ্যের সাইকেল যাত্রা অনুষ্ঠানে অংশগ্রহণ করে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মঞ্জু বলেন, তরুণরাই রাষ্ট্র বদলাবে। তরুণরাই নতুন একটা দেশ গড়ে তুলবে। তরুণরা পুরোনো গ্লানি মুছে দিয়ে যত কঠিনে হোক, যত সংগ্রাম মুখর হোক, তারুণ্যের জন্য লড়াই করবে। তরুণরা আজাদির লড়াই করবে। তরুণরা আজাদি এনেছিল ৪৭-এ, তরুণরা আজাদি এনেছিল ৭১-এ, তরুণরা প্রতিবাদ করেছিল ১৯৯০-এ, তরুণরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান ঘটিয়েছে। এর মধ্য দিয়ে তারা প্রমাণ করেছে বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদের ঠাঁই হবে না।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফেনী শহর শাখার সেক্রেটারি শফিকুল ইসলামের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাকসু জিএস সাঈদ বিন হাবীব ও কুমিল্লার বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম। এতে জেলা জামায়াতের প্রচার সম্পাদক আ ন ম আব্দুর রহিম, শিবিরের সাবেক শহর সভাপতি তারেক মাহমুদ ও মইনুল ইসলাম জুবায়েরসহ বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোস্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১০

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১১

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১২

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৩

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৪

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৫

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৬

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৭

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

১৮

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১৯

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

২০
X