কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

ভোটের খেয়ানত নয়, আমানত রক্ষা করব : কায়সার কামাল

কলমাকান্দা উপজেলায় পথসভায় বক্তব্য রাখেন ব্যারিস্টার কায়সার কামাল। ছবি : কালবেলা
কলমাকান্দা উপজেলায় পথসভায় বক্তব্য রাখেন ব্যারিস্টার কায়সার কামাল। ছবি : কালবেলা

নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, ভোট কোনো বাণিজ্যের বিষয় নয়। আপনাদের দেওয়া প্রতিটি ভোট আমার কাছে একটি আমানত- এর কোনো খেয়ানত হতে দেব না।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেংগুরা ইউনিয়নে আয়োজিত এক পথসভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, দীর্ঘদিন ধরে জনগণের ভোটাধিকার হরণ করে গণতন্ত্রকে নির্বাসনে পাঠানো হয়েছে। রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে মানুষের মতপ্রকাশের অধিকার দমন করা হয়েছে।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ধানের শীষ শুধু একটি নির্বাচনী প্রতীক নয়- এটি গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার পুনরুদ্ধারের প্রতীক। এই প্রতীকের মাধ্যমেই জনগণ আবার তাদের হারিয়ে যাওয়া অধিকার ফিরে পাবে।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে পরিবারভিত্তিক সহায়তা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষক কার্ড চালু করা হবে। পাশাপাশি দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নেওয়া হবে কার্যকর ও টেকসই কর্মসূচি।

কার্ড নিয়ে কোনো ধরনের অনিয়ম বা বাণিজ্যের চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে আমি নিজেই আইনি পদক্ষেপ নেব। নারী ও কৃষিবান্ধব সরকার গঠন এবং শিক্ষিত বেকার তরুণ-তরুণীদের কর্মসংস্থান সৃষ্টি বিএনপির ভবিষ্যৎ সরকারের প্রধান অগ্রাধিকার হবে।

ভবিষ্যৎ সরকার সম্পর্কে বিএনপির এ প্রার্থী বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। জনগণের কল্যাণ, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধের ভিত্তিতেই রাষ্ট্র পরিচালিত হবে।

কলমাকান্দা সীমান্ত উপজেলা হওয়া সত্ত্বেও দীর্ঘদিন অবহেলার শিকার উল্লেখ করে কায়সার কামাল বলেন, উন্নয়নের নামে লুটপাট হলেও সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। ধানের শীষের বিজয়ের মধ্য দিয়েই এই অঞ্চলে ন্যায়ভিত্তিক উন্নয়ন, কর্মসংস্থান ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠা সম্ভব হবে।

পথসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং স্থানীয় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১০

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১১

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১২

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৩

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৪

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৫

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৬

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৭

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

১৮

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১৯

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

২০
X