কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৫ পিএম
অনলাইন সংস্করণ

মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপির প্রার্থী কায়কোবাদ

মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপির কায়কোবাদ
কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বিএনপির প্রার্থী কায়কোবাদকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছেন উপজেলার বীর মুক্তিযোদ্ধারা। ছবি : কালবেলা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছেন উপজেলার বীর মুক্তিযোদ্ধারা। তারা ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) উপজেলা সদরে আয়োজিত এক মতবিনিময় সভায় মুক্তিযোদ্ধারা এ সমর্থনের ঘোষণা দেন। সভায় সভাপতিত্ব করেন মুরাদনগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হারুন অর রশিদ।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

বক্তব্যে তিনি বলেন, মুরাদনগরের বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করা আমার জন্য গর্ব ও সম্মানের। তাদের ত্যাগ ও আত্মদানেই আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমরা অবিচলভাবে কাজ করে যাব। উন্নত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ মুরাদনগর গড়তে সকলের সহযোগিতা প্রয়োজন।

সহকারী কমান্ডার গিয়াস উদ্দিন মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম, আতিকুর রহমান, আবু তাহের, সিদ্দিক মাস্টারসহ তিন শতাধিক বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা।

সভায় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠা। সেই আদর্শকে সামনে রেখেই তারা আজও দেশের কল্যাণে কাজ করে যাচ্ছেন। বক্তারা মনে করেন, কায়কোবাদের রাজনৈতিক দর্শন ও কর্মকাণ্ডে মুক্তিযুদ্ধের চেতনার স্পষ্ট প্রতিফলন রয়েছে।

তারা আরও বলেন, অভিজ্ঞ, সৎ ও নীতিনিষ্ঠ নেতৃত্বই পারে মুরাদনগরের উন্নয়নকে গতিশীল করতে। শান্তিপূর্ণ পরিবেশ ও টেকসই অগ্রগতির স্বার্থে ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন বীর মুক্তিযোদ্ধারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কী সর্বাত্মক যুদ্ধে জড়াবে

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

১০

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

১১

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১২

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১৪

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১৫

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১৬

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

১৭

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

১৮

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

১৯

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

২০
X