গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫০ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র : জহির উদ্দিন স্বপন

স্মরণসভায় বক্তব্য রাখেন ধানের শীষ প্রতীকের প্রার্থী জহির উদ্দিন স্বপন। ছবি : কালবেলা
স্মরণসভায় বক্তব্য রাখেন ধানের শীষ প্রতীকের প্রার্থী জহির উদ্দিন স্বপন। ছবি : কালবেলা

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম জহির উদ্দিন স্বপন বলেছেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র ও স্বাধীনতার প্রশ্নে আপসহীন এক সংগ্রামী নেত্রী। স্বৈরাচারবিরোধী আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় তিনি আজীবন সংগ্রাম করে গেছেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে প্রবাসীদের আয়োজনে বরিশালের গৌরনদী উপজেলার দিয়াশুর গ্রামে দোয়া-মিলাদ, স্মরণ সভা ও মধ্যাহ্নভোজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এম জহির উদ্দিন স্বপন বলেন, দেশ ও জাতির জন্য খালেদা জিয়ার ত্যাগ, নেতৃত্ব ও অবদান ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমরা আজ তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি- তিনি যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিপুল ভোটে বিজয়ী করতে ভোটারদের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, ধানের শীষে ভোট দিলে দেশের গণতন্ত্র ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা পাবে। দেশ সামনের দিকে এগিয়ে যাবে। আমরা দেশকে এগিয়ে নিতে চাই।

স্মরণ সভায় সৌদি প্রবাসী মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টুসহ অন্যরা।

শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। মধ্যাহ্নভোজ অনুষ্ঠানে বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সহস্রাধিক গ্রামবাসী উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১০

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১২

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

১৩

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

১৪

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১৫

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১৬

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১৭

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১৮

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১৯

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

২০
X