বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৪ পিএম
অনলাইন সংস্করণ

ফ্যাসিবাদ দেশকে বিদেশি নিয়ন্ত্রণে দিতে চেয়েছিল : জোনায়েদ সাকি

বাঞ্ছারামপুর বিএনপি ও যুগপৎ সমর্থিত জোট সভায় জোনায়েদ সাকি । ছবি: কালবেলা
বাঞ্ছারামপুর বিএনপি ও যুগপৎ সমর্থিত জোট সভায় জোনায়েদ সাকি । ছবি: কালবেলা

বিএনপি ও যুগপৎ আন্দোলন সমর্থিত জোট প্রার্থী জোনায়েদ সাকি বলেন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব একসময় গভীর হুমকির মুখে পড়েছিল ফ্যাসিস্ট শক্তির কারণে। জনগণকে বিভক্ত করে দেশকে বিদেশি কর্তৃত্বের দিকে ঠেলে দিয়ে নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখাই ছিল ফ্যাসিস্টদের মূল লক্ষ্য।

জোনায়েদ সাকি বলেন, ৫ আগস্টের অভ্যুত্থানের মাত্র দুদিন পরেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জাতির সামনে স্পষ্ট বার্তা দিয়েছিলেন, বিভক্তি কিংবা প্রতিশোধের রাজনীতি নয়, বরং ঐক্যের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। কারণ, যে জাতি ঐক্যবদ্ধ থাকে না, তার স্বাধীনতা ও সার্বভৌমত্ব সবসময় ঝুঁকির মধ্যে থাকে। বিশ্ব পরিস্থিতির দিকে তাকালে তা পরিষ্কারভাবে বোঝা যায়, একই বাস্তবতা আজ আমাদের দেশেও প্রতিফলিত হচ্ছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) ব্রাহ্মণবাড়িয়া-৬ বাঞ্ছারামপুর আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও যুগপৎ আন্দোলন সমর্থিত জোট সভায় এসব কথা বলেন জোনায়েদ সাকি।

জোনায়েদ সাকি বলেন, এই অভিজ্ঞতা থেকেই নেতৃত্বকে শিক্ষা নিতে হবে এবং জাতীয় ঐক্যকে রাষ্ট্র পরিচালনার প্রধান ভিত্তি হিসেবে গ্রহণ করতে হবে। যারা শাসনব্যবস্থা পরিবর্তন করতে চান, তারা আগামী ১২ তারিখের গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে শহীদের রক্তস্নাত জুলাই জাতীয় সনদকে অনুমোদন করবেন। আর যারা রাষ্ট্র ব্যবস্থার মেরামত ও গণতান্ত্রিক সংস্কারকে এগিয়ে নিতে চান, শাসনব্যবস্থা পরিবর্তনসহ দেশের মানুষের ভাগ্য বদলের ৩১ দফা সংস্কার বাস্তবায়ন করতে চান, তাদের অবশ্যই যুগপৎ আন্দোলনের প্রার্থীকে বিজয়ী করতে হবে।

তিনি আরও বলেন, বাঞ্ছারামপুরে যুগপৎ আন্দোলনের প্রার্থী হচ্ছে মাথাল মার্কা, আর এই মাথালই বাঞ্ছারামপুরের ধানের শীষ। তাই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৬ বাঞ্ছারামপুর আসনে ঐক্যবদ্ধভাবে মাথাল মার্কার পক্ষে ভোট দেবেন।

জনসভায় উপস্থিত ছিলেন, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান, প্রধান অতিথি বিএনপির নির্বাহী কমিটির সদস্য এম এ খালেক পিএসসি।

এছাড়াও বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম ভিপি মুসা ও সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ আকাশের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক শিকদার, জিয়া উদ্দিন জিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল সরকার তুহিন, জেলা বিএনপির সদস্য সালেহ মুসাসহ বিএনপি ও যুগপৎ আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

গাজায় শৌচাগার সংকটে মানবেতর জীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চমেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

‘শুধু ফাঁসির আদেশ দিলেই হবে না, কার্যকরও করতে হবে’

১০

পল্লবীর সেই ধর্ষণ ও হত্যা মামলা : আদালতে যা প্রমাণিত হলো

১১

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / রায়ের পর কাঁদছেন স্বপ্না, নির্বাক সোহেল

১২

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

১৩

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়া চলছে

১৪

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

১৫

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

১৬

শাপলা চত্বর হত্যা মামলা / দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

১৭

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

১৮

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

১৯

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

২০
X