মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৪ পিএম
অনলাইন সংস্করণ

দেশকে অস্থিতিশীল করতে একটি দল উঠে পড়ে লেগেছে : আমীর খসরু

বারইয়ারহাট পৌরসভায় জনসভায় বক্তব্য রাখেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি : কালবেলা
বারইয়ারহাট পৌরসভায় জনসভায় বক্তব্য রাখেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি : কালবেলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এবারের নির্বাচনে আমাদের অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে, প্রতিপক্ষ কেউ দৃশ্যমান নেই ৷ দেশকে অস্থিতিশীল করতে একটি দল উঠে পড়ে লেগেছে, বিএনপি যথেষ্ট শান্ত রয়েছে৷

শনিবার (৭ ফেব্রুয়ারি) উপজেলার বারইয়ারহাট পৌরসভা ট্রাফিক মোড় চত্বরে আয়োজিত জনসভায় প্রধান অতিথির এসব কথা বলেন তিনি ৷ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মিরসরাই আসনে বিএনপির মনোনীত প্রার্থী নুরুল আমিনের ধানের শীষ প্রতীকের সমর্থনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি ছিলেন তিনি।

আমীর খসরু বলেন, গত ১৭/১৮ বছরের ত্যাগের প্রতিদান দিতে হবে আগামী ১২ তারিখের ভোটের মাধ্যমে। মনে রাখতে হবে, বিএনপি হচ্ছে দেশের গণতন্ত্রের ধারক ও বাহক। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচারের বিরুদ্ধে আপসহীন সংগ্রাম করে দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন। বিএনপি কখনো গণতন্ত্রের প্রশ্নে আপস করেনি।

তিনি আরও বলেন, বিএনপির প্রার্থীকে শুধু ভোটে নয় বিপুল ভোটের ব্যবধানে জিততে হবে। আমরা স্থিতিশীলতা চাই। অনেকেই নির্বাচনকে বানচাল করতে চায়। তারেক রহমানের প্ল্যান আছে উন্নয়ন সমৃদ্ধ দেশ গড়তে। যুবক পুরুষ মহিলাদের কর্মসংস্থান সৃষ্টি করবে। জাতীয়তাবাদী শক্তির চিন্তা উন্নয়নের সম্ভাবনাকে কাজে লাগানো এবং জনগণের আস্থা অর্জন করতে হবে।

বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজীর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- মিরসরাই আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান।

বারইয়ারহাট পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন কমিশনার ও বিএনপি নেতা নজরুল ইসলাম লিটনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. নুরুল আমিন, উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরী, সাবেক আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী।

আরও বক্তব্য রাখেন- বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন লিটন, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সরোয়ার উদ্দিন সেলিম, মিরসরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মাহমুদ, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কেন্দ্রীয় কমিটির সদস্য সালাউদ্দিন লতিফী, উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিনহাজ উদ্দিন টিটুসহ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এটাই হয়তো সিন্থেসিস, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

১০

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১১

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

১২

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১৩

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১৪

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১৫

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৬

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৭

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৮

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৯

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

২০
X