সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৭ পিএম
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জ-৩ আসন ঐক্যবদ্ধভাবে তারেক রহমানকে উপহার দেব : মান্নান

সোনারগাঁ উপজেলায় পথসভায় বক্তব্য রাখেন আজহারুল ইসলাম মান্নান। ছবি : কালবেলা
সোনারগাঁ উপজেলায় পথসভায় বক্তব্য রাখেন আজহারুল ইসলাম মান্নান। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেছেন, ধানের শীষ প্রতীকে ভোট দিলে সাধারণ মানুষের সামাজিক নিরাপত্তা আরও জোরদার করা হবে। নির্বাচিত হলে পরিবারভিত্তিক কার্ডের মাধ্যমে মাসে আড়াই হাজার টাকা সহায়তা দেওয়া হবে। যাতে চাল-ডাল-তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় সহজ হয়।

তিনি বলেন, কৃষকদের জন্য চালু করা হবে কৃষি কার্ড, যার আওতায় বিনা সুদে মাসে আড়াই হাজার টাকা সহায়তা দেওয়া হবে এবং এ অর্থ পরিশোধে কোনো ধরনের চাপ থাকবে না। ইনশাআল্লাহ, নারায়ণগঞ্জ-৩ আসনটি সবাই ঐক্যবদ্ধ হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দেব।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় ধানের শীষের পক্ষে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

আজহারুল ইসলাম মান্নান বলেন, নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের পক্ষে ইতোমধ্যেই গণজোয়ার সৃষ্টি হয়েছে। আমি নির্বাচিত হলে সবসময় সাধারণ মানুষের পাশে থাকব। আমার দরজা আপনাদের জন্য সবসময় খোলা থাকবে।

তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠন করলে সোনারগাঁবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে বৈধ গ্যাস সংযোগের ব্যবস্থা করা হবে।

গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন- সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সনমান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি সাফির উদ্দীন মজনু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফ মোল্লা, সনমান্দী ইউনিয়ন বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ, আফসার হোসেন, আলমগীর বেপারিসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

১০

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

১১

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

১২

নারী ফুটবলারদের পাশে আমিনুল হক

১৩

কর্ণফুলীতে ভেসে উঠল মরদেহ

১৪

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

১৫

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

১৬

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

১৭

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১৮

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

১৯

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

২০
X