সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৬ এএম
অনলাইন সংস্করণ

সোনাইমুড়ীকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব : জহিরুল ইসলাম

চাটখিল উপজেলার খিলপাড়ায় আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে দেন জহিরুল ইসলাম। ছবি : কালবেলা
চাটখিল উপজেলার খিলপাড়ায় আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে দেন জহিরুল ইসলাম। ছবি : কালবেলা

নোয়াখালী-১ (চাটখিল–সোনাইমুড়ী) আসনের হাত পাখা প্রতীকের প্রার্থী, সিআইপি ও মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের উপদেষ্টা জহিরুল ইসলাম বলেছেন, আপনারা যদি আমাকে হাত পাখা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে চাটখিল-সোনাইমুড়ীকে একটি আদর্শ ও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়ায় আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জহিরুল ইসলাম বলেন, চাটখিল ও সোনাইমুড়ীর মাটিতে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজির কোনো স্থান হবে না। যারা জনগণের জানমালের ক্ষতি করবে কিংবা সাধারণ মানুষের ওপর জুলুম চালাবে, তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না। আমার রাজনীতি হবে মানুষের সেবার জন্য, ভয় দেখিয়ে ক্ষমতা কায়েম করার জন্য নয়।

জনসভায় উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে তিনি বলেন, আপনাদের দোয়ায় আমরা তিন ভাই রাষ্ট্রীয়ভাবে সিআইপি হিসেবে স্বীকৃতি পেয়েছি। পাশাপাশি মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের মাধ্যমে সারা দেশে মানবিক কার্যক্রম পরিচালনা করছি এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, আমি অসহায় ও সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই নির্বাচনে অংশ নিয়েছি। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষ যেন কোনো হয়রানির শিকার না হয়, সেটি নিশ্চিত করাই হবে আমার প্রধান অঙ্গীকার।

এদিকে চাটখিল ও সোনাইমুড়ী উপজেলায় হাত পাখা প্রতীকের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে জহিরুল ইসলামের পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। অনলাইন ও অফলাইন—দুই মাধ্যমেই তার প্রচারণা ব্যাপক সাড়া ফেলেছে। প্রতিদিন বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড ও গ্রামে গ্রামে গণসংযোগ করছেন তার সমর্থকরা।

এর আগে দিনের বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে জহিরুল ইসলাম খিলপাড়া এলাকাসহ উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ, উঠান বৈঠক ও জনসভায় অংশ নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ মাসের সর্বনিম্নে

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

১০

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

১১

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

১২

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

১৩

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

১৪

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

১৫

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

১৬

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

১৭

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১৮

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

১৯

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

২০
X