ডেমরা (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৫ এএম
অনলাইন সংস্করণ

চাঁদাবাজমুক্ত ঢাকা গড়তে হাত পাখায় ভোট দিন : চরমোনাই পীর

ঢাকা-৫ আসনে হাতপাখা প্রতীকের মনোনীত প্রার্থী মো. ইব্রাহিমের পক্ষে ভোট চান মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। ছবি : কালবেলা
ঢাকা-৫ আসনে হাতপাখা প্রতীকের মনোনীত প্রার্থী মো. ইব্রাহিমের পক্ষে ভোট চান মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। ছবি : কালবেলা

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, চাঁদাবাজমুক্ত উন্নত ঢাকা-৫ গড়তে হাতপাখা মার্কায় ভোট দিন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন মাতল কবরস্থান মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। এ সময় আসনের হাতপাখা প্রতীকের মনোনীত প্রার্থী মো. ইব্রাহিমকে সঙ্গে নিয়ে তিনি এলাকাবাসীর কাছে হাত পাখা মার্কায় ভোট চান।

মুফতি রেজাউল করিম বলেন, বাংলাদেশে বর্তমানে একমাত্র আদর্শিক ইসলামী রাজনৈতিক দল হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ। আর স্বাধীনতার ৫৪ বছরে বিভিন্ন সময়ে ক্ষমতায় থাকা দলগুলোর শাসনে দেশ একাধিকবার দুর্নীতির সূচকে বিশ্বে শীর্ষ অবস্থানে ছিল।

তিনি আরও বলেন, ইসলামের নির্দেশ হলো- সৎ কাজে সহযোগিতা এবং অন্যায়ের সঙ্গে আপস না করা। দেশের বর্তমান সংকট থেকে উত্তরণে শুধু নেতৃত্ব পরিবর্তন নয়, রাজনীতির নীতি ও আদর্শের মৌলিক পরিবর্তন প্রয়োজন। ভালো নীতি ছাড়া কখনোই ভালো রাষ্ট্র গঠন সম্ভব নয়। চাঁদাবাজ ও সন্ত্রাসীদের নেতা বানালে দেশ এবং সমাজে শান্তি ও কল্যাণ আশা করা যায় না।

ইসলামী আন্দোলন বাংলাদেশকে একটি আদর্শভিত্তিক রাজনৈতিক শক্তি উল্লেখ করে চরমোনাই পীর বলেন, ইসলামের নাম শুনে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আজকের বিশ্ব নেতৃত্বের নৈতিক অবক্ষয় ও আচরণ জনগণের সামনে দিনের আলোর মতো স্পষ্ট। এই বাস্তবতায় দেশ পরিচালনায় ইসলামি মূল্যবোধভিত্তিক নেতৃত্ব সময়ের দাবি।

সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম দাবি করেন, সারা দেশে সফরের অভিজ্ঞতায় তিনি দেখেছেন, সব শ্রেণি ও পেশার মানুষের মধ্যে হাতপাখা প্রতীকের প্রতি ব্যাপক জনসমর্থন রয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আল্লাহর রহমতে ঢাকা-৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাজি মো. ইবরাহীম বিজয়ী হবেন, ইনশাআল্লাহ।

সমাবেশের আয়োজন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা-৫ আসন নির্বাচন পরিচালনা কমিটি। সভাপতিত্ব করেন ঢাকা-৫ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী হাজি মো. ইবরাহীম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০ জুলাইয়ের মধ্যে এসএসসির ফল : শিক্ষামন্ত্রী

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

১০

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

১১

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

১২

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

১৩

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১৪

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

১৫

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

১৬

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

১৭

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

১৮

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

১৯

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

২০
X