গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ১১:৪৪ এএম
আপডেট : ২৭ নভেম্বর ২০২৫, ১২:০২ পিএম
অনলাইন সংস্করণ

বাবার পর এবার ছেলেকে কুপিয়ে হত্যা, কী বলছে পুলিশ

নিহত মো. জহিরুল ইসলাম জয়। ছবি : কালবেলা
নিহত মো. জহিরুল ইসলাম জয়। ছবি : কালবেলা

মুন্সীগঞ্জের গজারিয়ায় মো. জহিরুল ইসলাম জয় নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাউনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জয় (২৫) সরকার উপজেলার চৌদ্দকাউনিয়া গ্রামের মৃত জামাল সরকারের একমাত্র ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জামাল সরকারের পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে নান্নু গংয়ের বিরোধ চলছিল। বুধবার রাতে নান্নু ও বেকু হাসানের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী স্কুলসংলগ্ন এলাকায় জয়ের ওপর অতর্কিত হামলা করে। তারা ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর জখম করে। পরে জয়কে গুরুতর আহত অবস্থায় গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উল্লেখ করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নূরে আলম জিকু জানান, জয়কে রাত ৯টার দিকে হাসপাতালে আনা হয়। ওই সময় তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গভীর ক্ষত ছিল। পুলিশের বলছে, প্রায় এক বছর আগে একই গ্রুপের সন্ত্রাসীরা জয়ের বাবা জামাল সরকারককে নির্মমভাবে হত্যা করে।

এ বিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল আলম আজাদ কালবেলাকে জানান, হত্যাকারীদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১০

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১১

স্বর্ণের আজকের বাজারদর

১২

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৩

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৪

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৫

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৬

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৭

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১৮

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৯

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

২০
X