সিলেট ব্যুরো
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১০ পিএম
অনলাইন সংস্করণ

আমরণ অনশনে এক প্রার্থী 

আমরণ অনশনে সিলেট-১ আসনের বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন। ছবি : কালবেলা
আমরণ অনশনে সিলেট-১ আসনের বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন। ছবি : কালবেলা

জাতীয় সংসদ নির্বাচনের ৫ দিন আগে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণ এবং নির্বাচনী আচরণবিধি প্রয়োগে বৈষম্যের অভিযোগ তুলে আমরণ অনশনে বসেছেন সিলেট-১ আসনের বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রার্থী অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন।

রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন পালন করছেন তিনি। এসময় তার সাথে একাত্মতা পোষণ করছেন সিলেট ১ আসনের বাসদ (মার্কসবাদী) মনোনীত কাঁচি প্রতীকের প্রার্থী সঞ্জয় কান্ত দাসসহ বাম রাজনৈতিক দলের নেতারা।

আনোয়ার হোসেন সুমন বলেন, নির্বাচনী পরিস্থিতিতে প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে। এছাড়া আচরণবিধি লঙ্ঘনের অজুহাতে আমার নির্বাচনী প্রচারণার বৈধ বিলবোর্ড অপসারণ করা হয়েছে। অথচ একই ধরনের আরও গুরুতর অনিয়ম অন্য প্রার্থীদের ক্ষেত্রে প্রকাশ্যে সংঘটিত হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

তিনি অভিযোগ করে বলেন, সিলেট-১ আসনের ২ প্রার্থী নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে প্রতিটি ওয়ার্ডে দুই থেকে তিনশ করে বিলবোর্ড স্থাপন করেছেন। বিষয়টি প্রকাশ্য হলেও সংশ্লিষ্ট প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। নগরের বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক খুঁটি ও গাছে ফেস্টুন টাঙানো, নির্ধারিত আকারের চেয়ে বড় পোস্টার ও ব্যানার ব্যবহার এবং সিএনজিচালিত অটোরিকশায় পোস্টার লাগানোর মতো একাধিক অনিয়ম দীর্ঘদিন ধরে চললেও প্রশাসন কার্যত নীরব ভূমিকা পালন করছে।

তিনি আরও বলেন, এক প্রার্থীর ক্ষেত্রে আইন কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে। অন্যদের ক্ষেত্রে তা উপেক্ষা করা হচ্ছে, যা সরাসরি লেভেল প্লেয়িং ফিল্ডের পরিপন্থী। নির্বাচনী আচরণবিধি যদি সবার জন্য সমানভাবে প্রয়োগ না করা হয়, তাহলে নির্বাচন কখনই অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হতে পারে না।

সুমন বলেন, সংশ্লিষ্ট প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তার সুনির্দিষ্ট ও লিখিত আশ্বাস না পাওয়া পর্যন্ত আমার প্রতিবাদী অনশন কর্মসূচি চালিয়ে যাব। আমি অবিলম্বে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় নিরপেক্ষ তদন্ত এবং সব প্রার্থীর জন্য সমান আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১০

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১১

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

১২

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

১৩

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১৪

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

১৫

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১৬

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

১৭

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

১৮

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

১৯

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

২০
X