মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৮ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি সরকারে এলে কোরআনের বিরুদ্ধে কোনো আইন করবে না : কায়কোবাদ 

মুরাদনগর উপজেলা বড় মাদ্রাসা মাঠে কায়কোবাদ। ছবি : কালবেলা
মুরাদনগর উপজেলা বড় মাদ্রাসা মাঠে কায়কোবাদ। ছবি : কালবেলা

বিএনপি সরকার গঠন করলে কোরআন ও ইসলামের বিরুদ্ধে কোনো আইন করবে না, সারা দেশের ইমাম মুয়াজ্জিন ও ওলামাদের সরকারিভাবে সম্মানীর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন কুমিল্লা-৩ মুরাদনগর আসনের বিএনপি মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

রোববার (৮ ফেব্রুয়ারি) কুমিল্লা-৩ মুরাদনগর উপজেলার বড় মাদ্রাসা মাঠে ওলামা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিএনপি সরকারে এলে মদিনা সনদে দেশ চলবে। ওলামা মাশায়েখরা সম্মানিত ব্যক্তি, আমি অতীতেও আপনাদের খেদমত করেছি, ভবিষ্যতেও করব ইনশাআল্লাহ। এসময় ওলামা সম্মেলনে উপস্থিত ইমাম মুয়াজ্জিন ও মাসায়েখদের ১২ তারিখে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মুফতি আমজাদ হোসাইনের সভাপতিত্বে ও উপজেলা জমিয়তে ইসলাম বাংলাদেশের সেক্রেটারি মাওলানা আব্দুর রহমান আল মুজাফফারের সঞ্চালনায় সম্মেলনে উপস্থিত ছিলেন, মাওলানা হাফেজ আমিনুল ইসলাম, জমিয়তে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলাম আবাদী, সাধারণ সম্পাদক আলী আজম কাসেমী, সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী, প্রচার সম্পাদক নূর মোজাম্মদ কাসেমী, মুফাসসিরে কুরআন রিজউন রফিকিসহ অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১০

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

১১

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

১২

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

১৩

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

১৪

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

১৫

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

১৬

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

১৭

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

১৮

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

২০
X