কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৯ এএম
অনলাইন সংস্করণ

হামলা-হুমকি দিয়ে কাপ পিরিচের বিজয় ঠেকানো যাবে না : ফিরোজ

ঝিনাইদহে স্বতন্ত্র প্রার্থীর জনসভা। ছবি : কালবেলা
ঝিনাইদহে স্বতন্ত্র প্রার্থীর জনসভা। ছবি : কালবেলা

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনের স্বতন্ত্র কাপ পিরিচ প্রতিকের প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ বলেছেন, হামলা, মারপিট ও হুমকি দিয়ে কাপ পিরিচের বিজয় ঠেকানো যাবে না। আমি কালীগঞ্জের সন্তান। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান ও তারেক রহমানের সৈনিক। আমার কর্মী ও সমর্থকদের বাধা দিলে সমুচিত জবাব দেওয়া হবে।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে কালীগঞ্জ শহরে সরকারি নলডাঙা ভূষণ পাইলট স্কুল মাঠে নির্বাচনী জনসভায় ফিরোজ এ কথা বলেন।

সাবেক ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা ইলিয়াস রহমান মিঠুর সঞ্চালনায় হাজার হাজার নারী পুরুষ কর্মী সমর্থকদের উপস্থিতিতে স্বতন্ত্র প্রার্থী ফিরোজ বলেন, আমার জনপ্রিয়তা ঠেকাতে প্রতিপক্ষের লোকজন আমার কর্মীদের ওপর হামলা ও নির্বাচনী অফিস ভাঙচুর করেছে। হামলা বাধা সৃষ্টি করে আমাকে প্রতিহত করা যাবে না। প্রতিপক্ষ ধানের শীষের প্রার্থীর সন্ত্রাসীরা ভোটের মাঠে ত্রাস সৃষ্টি করছে।

ভোটের আগেই সন্ত্রাসীদের গ্রেপ্তারে জেলা প্রশাসনকে আহ্বান জানান এই স্বতন্ত্র প্রার্থী। তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি কাপ-পিরিচ প্রতীকে ভোট দিয়ে আপনাদের দেখিয়ে দিতে হবে ঝিনাইদহ-৪ আসনে বহিরাগত কারো জায়গা হবে না। যে সব জায়গায় আমাদের নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে ব্যালটের মাধ্যমে তাদের জবাব দিতে হবে। আমাদের টাকা নেই, জনগণ আছে। সন্ত্রাসীদের ঠিকানা কালীগঞ্জে হবে না।

সাইফুল ইসলাম ফিরোজ ভোটারদের উদ্দেশে নানা প্রতিশ্রুতি দেন। মাদক ও সন্ত্রাসমুক্ত কালীগঞ্জ গঠনসহ নির্বাচিত হলে নির্বাচনী এলাকার গণমানুষের জীবনমান উন্নয়নে নিজের পরিকল্পনা ব্যক্ত করেন তিনি।

সমাবেশে আরও বক্তব্য দেন, সাবেক বিএনপি নেতা ডা. নুরুল ইসলাম, শহিদুল ইসলাম সাইদুল, এম ইউ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আশরাফ আলী মন্ডল, মফিজুর রহমান মন্টু. সাবেক কাউন্সিলর মিজানুর রহমান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

১০

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

১১

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

১২

নারী ফুটবলারদের পাশে আমিনুল হক

১৩

কর্ণফুলীতে ভেসে উঠল মরদেহ

১৪

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

১৫

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

১৬

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

১৭

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১৮

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

১৯

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

২০
X