সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৮ পিএম
অনলাইন সংস্করণ

ধানের শীষে ভোট দিলে বাংলাদেশ সঠিক পথে এগিয়ে যাবে : মিন্টু

বক্তব্য রাখছেন আব্দুল আউয়াল মিন্টু। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন আব্দুল আউয়াল মিন্টু। ছবি : কালবেলা

বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, বাংলাদেশ সঠিক পথে না এগোলে তরুণদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। ধানের শীষে ভোট দিলে দেশ সঠিক পথে এগিয়ে যাবে। একমাত্র তারেক রহমানই বাংলাদেশকে সঠিক পথে পরিচালনা করতে পারেন। তারেক রহমান ছাড়া অন্য কারো হাতে বাংলাদেশ নিরাপদ নয়।

সোমবার (০৯ ফেব্রুয়ারি) বিকেলে সোনাগাজী মো. ছাবের সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি

আব্দুল আউয়াল মিন্টু বলেন, বাংলাদেশের সঠিক অগ্রযাত্রা নিশ্চিত করতে ধানের শীষে ভোট দিতে হবে। দেশের উন্নয়ন ও তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নিরাপদ রাখতে ধানের শীষই একমাত্র ভরসা। কোনো অপশক্তি যেন ভোটাধিকার হরণ করতে না পারে, সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে।

তিনি আরও বলেন, আমি নির্বাচিত হলে সোনাগাজীর উন্নয়নে নেওয়া বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। লালপোলে ফ্লাইওভার নির্মাণ, নদীভাঙন রোধে মুসাপুর রেগুলেটর স্থাপন, গ্যাস সংযোগের ব্যবস্থা, সোনাগাজী কলেজকে অনার্স ও মাস্টার্স পর্যায়ে উন্নীতকরণ এবং একটি মহিলা কলেজ প্রতিষ্ঠা করা হবে।

উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবদিন বাবলুর সভাপতিত্বে ও সদস্য সচিব সৈয়দ আলম ভূঞার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শাহানা আক্তার শানু, আব্দুল লতিফ জনি, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, গাজী হাবিব উল্লাহ মানিক, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন সেন্টু প্রমুখ।

এ সময় বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয়, জেলা ও উপজেলার নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১০

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১১

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১২

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

১৩

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৪

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

১৭

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৮

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

১৯

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

২০
X