তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫০ এএম
অনলাইন সংস্করণ

আগুনরাঙা শিমুল বাগানে বসন্তের ছোঁয়া

বসন্তের আগুনরাঙা ছোঁয়ায় তাহিরপুরের শিমুল বাগান। ছবি : কালবেলা
বসন্তের আগুনরাঙা ছোঁয়ায় তাহিরপুরের শিমুল বাগান। ছবি : কালবেলা

বসন্ত আসতে এখনো কিছুটা সময় বাকি থাকলেও আগুনরাঙা সৌন্দর্যে আগেই রঙিন হয়ে উঠেছে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শিমুল বাগান। ফেব্রুয়ারির শুরু থেকেই বাগানের প্রতিটি ডালজুড়ে ফুটে উঠেছে লাল টকটকে শিমুল ফুল। চারদিকে যেন আগুন জ্বলছে- এমন মনোমুগ্ধকর দৃশ্য দেখতে প্রতিদিনই ভিড় করছেন স্থানীয় ও দূরদূরান্ত থেকে আসা প্রকৃতিপ্রেমী পর্যটকরা।

জানা গেছে, তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের মানিগাঁও এলাকায় অবস্থিত এই শিমুল বাগানটি প্রায় ১০০ বিঘা জমির ওপর গড়ে তোলা। বাগানে ছোট-বড় মিলিয়ে তিন হাজারেরও বেশি শিমুল গাছ রয়েছে। ২০০৩ সালে বাণিজ্যিক উদ্যোগ হিসেবে প্রয়াত ইউপি চেয়ারম্যান আলহাজ জয়নাল আবেদিন এই বাগানটি গড়ে তোলেন।

গাছগুলো বড় হয়ে ফুল ফোটাতে শুরু করলে বাগানটি দ্রুতই স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে। একপর্যায়ে এটি এশিয়ার সর্ববৃহৎ শিমুল বাগান হিসেবে পরিচিতি পায়। প্রতি বছর বসন্ত মৌসুমে, বিশেষ করে পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসকে কেন্দ্র করে এখানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

বাগানের মালিক জয়নাল আবেদিনের ছেলে ও সাবেক উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন জানান, এবার শিমুল ফুল তুলনামূলকভাবে একটু আগেই ফুটেছে।

তিনি বলেন, ফেব্রুয়ারির শুরু থেকেই দর্শনার্থীদের আনাগোনা বেড়েছে। এই সময়টা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। অনেক মানুষ শুধু শিমুল ফুল দেখতেই এখানে আসেন।

তবে আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের দিন দর্শনার্থী কিছুটা কম হতে পারে। তারপরও ভোটের আগে ও পরে পর্যটকরা আসবেন বলে আশা করছি।

স্থানীয় বাসিন্দা শরীফ উদ্দিন বলেন, শিমুল বাগানটি এই এলাকার অন্যতম পর্যটন আকর্ষণ। ফুলের মৌসুমে এখানে মানুষের ঢল নামে। এতে স্থানীয় ব্যবসায়ীরাও উপকৃত হন। বসন্ত এলেই পুরো এলাকায় অন্যরকম প্রাণচাঞ্চল্য তৈরি হয়।

শিমুল বাগানের সৌন্দর্যে মুগ্ধ হয়ে সিলেট থেকে আসা পর্যটক সুমি আক্তার বলেন, লাল শিমুল ফুলে পুরো বাগানটা অসাধারণ লাগছে। গত বছর ভালোবাসা দিবসে আমরা এখানে এসেছিলাম। এবার ভালোবাসা দিবসের একদিন আগে জাতীয় নির্বাচন থাকায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কিছুটা শঙ্কা ছিল। তাই আগেই ফুল ফুটার খবর পেয়ে চলে এসেছি।

তিনি আরও বলেন, প্রকৃতি উপভোগ ও ছবি তোলার জন্য এটি একটি আদর্শ জায়গা।

বাগানসংলগ্ন হোটেল ব্যবসায়ী ও পেশাদার ক্যামেরাম্যানরা জানান, এবছর শিমুল বাগানের আনন্দের সঙ্গে যুক্ত হয়েছে কিছুটা অনিশ্চয়তা। কারণ, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই দিন নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও প্রশাসনিক ব্যস্ততার কারণে পর্যটকদের উপস্থিতি কমতে পারে বলে তাদের ধারণা।

তাহিরপুর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, নির্বাচনের দিন আইনশৃঙ্খলা রক্ষা ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। নির্বাচন শেষে পরিস্থিতি স্বাভাবিক হলে পর্যটকরা নিশ্চিন্তে শিমুল বাগান ঘুরে দেখতে পারবেন।

সব মিলিয়ে বসন্তের আগুনরাঙা শিমুল বাগান এখন প্রকৃতিপ্রেমীদের অন্যতম আকর্ষণ। যদিও ভোটের দিনটি ঘিরে কিছুটা শঙ্কা রয়েছে, তবে নির্বাচন শেষে আবারও পর্যটকদের ভিড়ে মুখর হয়ে উঠবে- এমন প্রত্যাশাই সবার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১০

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

১১

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

১২

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

১৩

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

১৪

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

১৫

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

১৬

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

১৭

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

১৮

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

১৯

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

২০
X