সিলেট ব্যুরো
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০৩ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটে নির্বাচনী ঝুঁকি নেই: র‍্যাব

সংবাদ সম্মেলনে কথা বলেন র‍্যাব-৯ এর অধিনায়ক উইং কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলনে কথা বলেন র‍্যাব-৯ এর অধিনায়ক উইং কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী। ছবি : কালবেলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সিলেট অঞ্চলে বড় ধরনের কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন র‍্যাব-৯ এর অধিনায়ক উইং কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী। সেই সঙ্গে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া বড় ধরনের কোনো হুমকি নেই বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর মদনমোহন কলেজে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তাজমিনুর রহমান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যৌথবাহিনীর অভিযানে ইতোমধ্যে অবৈধ অস্ত্রের প্রায় ৮০ শতাংশ উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথবাহিনী নিয়মিত অভিযান চালাচ্ছে। সংখ্যালঘু ও চা-শ্রমিক অধ্যুষিত এলাকায় ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে টহল ও নজরদারি অব্যাহত রয়েছে।

র‍্যাবের এ কর্মকর্তা বলেন, নির্বাচনকালীন প্রতিটি সংসদীয় আসনে দায়িত্ব পালন করবে আমাদের দল, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। স্পর্শকাতর এলাকায় মোতায়েন থাকবে বোম্ব ডিসপোজাল ইউনিট, গুজব ও অপপ্রচার রোধে সোশ্যাল মিডিয়াতেও নজরদারি রাখা হচ্ছে।

তিনি আরও বলেন, নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে আমরা মাঠে ভোটারদের পাশে থাকব। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে অভিযোগ জানালে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। র‍্যাব-৯ এ নির্বাচনে ভোটারদের নিরাপত্তা, আস্থা এবং শান্তিপূর্ণ ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

১০

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

১১

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

১২

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

১৩

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

১৪

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১৭

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১৮

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১৯

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

২০
X