রংপুর প্রতিনিধি
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫০ পিএম
অনলাইন সংস্করণ

নাশকতার ‘প্ল্যান’ করে থাকলে ভুলে যান : র‍্যাব-১৩ উপঅধিনায়ক

রংপুর নগরীর আদর্শ উচ্চ বিদ্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মেজর সাইফুল ইসলাম। ছবি : কালবেলা
রংপুর নগরীর আদর্শ উচ্চ বিদ্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মেজর সাইফুল ইসলাম। ছবি : কালবেলা

নির্বাচনকে সুষ্ঠু করতে নিজেদের কঠোর অবস্থানের বার্তা দিয়ে র‍্যাব-১৩ এর উপঅধিনায়ক মেজর সাইফুল ইসলাম বলেছেন, যদি কেউ নাশকতার প্ল্যান করে থাকেন তাহলে ভুলে যান। র‍্যাব এলিট ফোর্স হিসেবে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে সর্বোচ্চ বল প্রয়োগের জন্য বদ্ধপরিকর থাকবে। এ অঞ্চলের প্রতিটি ভোটকেন্দ্রকে নিরাপদ রাখতে র‍্যাবের প্রতিটি সদস্য জীবন দিয়ে হলেও বদ্ধপরিকর থাকবে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে রংপুর নগরীর আদর্শ উচ্চ বিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সাইফুল ইসলাম বলেন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও প্রতিবন্ধকতাহীন করতে র‍্যাব-১৩ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। বিভাগের ৩৩টি সংসদীয় আসনের মধ্যে র‍্যাব-১৩ এর দায়িত্বাধীন ৩২টি সংসদীয় আসনে ৪৬২০টি কেন্দ্রে র‍্যাবের ৬৪টি টহল দল, দুটি স্ট্রাইকিং রিজার্ভ, একটি বোম্ব ডিসপোজাল ইউনিট এবং সাদা পোশাকে র‍্যাব সদস্যরা নির্বাচনী দায়িত্ব পালন করবেন। প্রতিটি আসনভিত্তিক র‍্যাব সদস্যরা নিয়োজিত আছে। কোনো কারণে যদি তারা ব্যর্থ হয় তাহলে অতিরিক্ত রিজার্ভ ফোর্স মোতায়েনের মাধ্যমে তাদেরকে শক্তিশালী করা হবে।

তিনি আরও বলেন, ‘ডিজিটালাইজড অপারেশনাল মনিটরিং সেন্টার’ স্থাপন করা হয়েছে। যেখান থেকে টহল কমান্ডারদেরকে মনিটর করা হচ্ছে। বিভাগের ভোটকেন্দ্রগুলোতে ড্রোন ব্যবহার করা হচ্ছে। ড্রোনের লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে র‍্যাব সদর দপ্তর ও ডিজিটালাইজড অপারেশনাল মনিটরিং সেন্টার থেকে ভোট কেন্দ্রের পরিস্থিতি সার্বক্ষণিক মনিটরিং করা হবে।

র‍্যাব-১৩ উপঅধিনায়ক বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমসহ অন্যান্য অনলাইন প্লাটফর্মে যে কোনো ধরনের গুজব ও অপতথ্য প্রতিরোধে র‍্যাব কাজ করবে। ‘সুরক্ষা’ অ্যাপের মাধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতে যেকোনো বিশৃঙ্খলা প্রতিরোধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ অঞ্চলে বাহির থেকে অস্ত্র ঢোকার শঙ্কা নেই জানিয়ে তিনি বলেন, রংপুর বিভাগে লুটকৃত ৯৭ ভাগ অস্ত্র উদ্ধার হয়েছে। বাকি অস্ত্র উদ্ধারের জন্য কার্যক্রম চলছে। যে অস্ত্রগুলো পেয়েছি সেগুলো পুনঃতদন্তের জন্য র‍্যাব গোয়েন্দা বিভাগ মাঠে কাজ করছে। এখন পর্যন্ত রংপুর অঞ্চলে বাইরে থেকে অস্ত্র ঢোকানোর কোনো ধরনের হুমকি বা তথ্য পাওয়া যায়নি। পরিস্থিতি ভালো রয়েছে। তবুও আমাদের গোয়েন্দা বিভাগ সর্বোচ্চ সতর্কতা ও তৎপরতা বজায় রেখেছে।

সীমান্তবর্তী ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা প্রসঙ্গে সাইফুল ইসলাম বলেন, সীমান্তবর্তী ভোটকেন্দ্রগুলোতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মুখ্য ভূমিকা পালন করছে। বিজিবির সঙ্গে এর আগে আমরা যৌথ মহড়া ও টহল কার্যক্রম পরিচালনা করেছি। প্রয়োজনে এবং বিজিবির পক্ষ থেকে আহ্বান এলে তাদের সঙ্গে যৌথ অভিযান পরিচালনা করা হবে।

সংবাদ সম্মেলন শেষে র‍্যাব সদস্যরা নগরীতে একটি টহল কার্যক্রম পরিচালনা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

১০

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

১১

আইনজীবী আমিনুল গণির মৃত্যুতে অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটরের শোক

১২

৭২’র সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে: আসিফ নজরুল

১৩

ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

১৪

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫

১৫

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

১৬

বাস খাদে পড়ে নিহত ৪

১৭

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

১৮

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

১৯

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

২০
X