রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১০ এএম
অনলাইন সংস্করণ

ভোটের আগের রাতে রাঙ্গুনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবনে আগুন

রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবনে আগুন। ছবি : কালবেলা
রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবনে আগুন। ছবি : কালবেলা

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত একটি ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।

প্রায় আধা ঘণ্টার আগুনে অন্তত অর্ধ লাখ টাকার ক্ষতি হয়েছে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগের রাতে এমন অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিদ্যুৎবিহীন এই ভবনে আগুনের সুত্রপাত সম্পর্কে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তবে পথচারীদের জ্বলন্ত সিগারেটের অংশ থেকে আগুন লাগতে পারে বলে ধারণা তাদের। অগ্নিকাণ্ডের সূত্রপাতের বিষয়টি তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানান সংশ্লিষ্টরা।

সত্যতা নিশ্চিত করে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের টিম লিডার জাহেদুর রহমান জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের পেছেনে পরিত্যক্ত অবস্থায় একতলাবিশিষ্ট ৪০ বাই ৪০ ফুট পরিমাপের একটি ভবন রয়েছে। বিদ্যুৎ সংযোগ নেই এই ভবনে। যেখানে মূলত হাসপাতালের পুরাতন জিনিসপত্র রাখা ছিল। হঠাৎ এই ভবনটিতে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে তদন্ত সাপেক্ষে বলা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X