মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৭ এএম
অনলাইন সংস্করণ

জামায়াতকর্মীর ঘরে আগুন দিল দুর্বৃত্তরা

জেলার মানচিত্র। ছবি: কালবেলা গ্রাফিক্স
জেলার মানচিত্র। ছবি: কালবেলা গ্রাফিক্স

লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনী মোহন এলাকায় এক জামায়াত কর্মীর বসতঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের দেওয়া এই আগুনে আব্বাছ উদ্দিন (৪৫) নামের ওই কর্মীর শরীরের বড় একটি অংশ দগ্ধ। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় সদর হাসপাতালে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোররাতে সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নে এ ঘটনা ঘটে। সকালে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঝলক মোহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

দগ্ধ আব্বাছ উদ্দিনের স্বজনরা জানান, বৃহস্পতিবার ভোররাতে পরিবারের সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন, তখন হঠাৎ অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাদের ঘরে আগুন ধরিয়ে দেয়। আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়লে পরিবারের অন্য সদস্যরা কোনোমতে বের হতে পারলেও আব্বাছ উদ্দিন ভেতরে আটকা পড়েন। পরে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে দ্রুত লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যান। ততক্ষণে তার বসতঘরটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. অরূপ পাল জানান, আব্বাছের শরীরের প্রায় ৪০ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

জেলা জামায়াতের সহ-সেক্রেটারি অ্যাডভোকেট মোহসিন কবির মুরাদ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ভোটকেন্দ্রিক শত্রুতার জের ধরে আমাদের কর্মী আব্বাছ উদ্দিনের ঘরে আগুন দেওয়া হয়েছে। এটি একটি পরিকল্পিত হামলা। আমাদের কর্মী এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আমরা এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছি।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঝলক মোহন্ত বলেন, আগুনের খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিরাপত্তা নিশ্চিত করতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১০

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১১

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১২

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৩

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৪

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৫

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৬

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৭

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৮

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

১৯

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

২০
X