দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৪ পিএম
অনলাইন সংস্করণ

পরাজিত হয়েও কথা রাখলেন শিশির মনির

বিজয়ী বিএনপি প্রার্থী মো. নাছির চৌধুরীর বাসায় শিশির মনির। ছবি : কালবেলা
বিজয়ী বিএনপি প্রার্থী মো. নাছির চৌধুরীর বাসায় শিশির মনির। ছবি : কালবেলা

নির্বাচনে পরাজিত হলেও কথা রেখেছেন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে সুনামগঞ্জ-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি পরাজিত হন। এ আসনে বিএনপির নাছির চৌধুরী ধানের শীষ প্রতীকে ৯৯ হাজার ৫২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অন্যদিকে জামায়াতের শিশির মনির দাঁড়িপাল্লা প্রতীকে ৬৩ হাজার ২২০ ভোট পেয়েছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় তিনি বিজয়ী বিএনপি প্রার্থী মো. নাছির চৌধুরীর দিরাই উপজেলার আনোয়ারপুরের বাসায় গিয়ে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান এবং মিষ্টিমুখ করান।

এ সময় তিনি দিরাই-শাল্লার উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন এবং সম্প্রীতি বজায় রেখে কাজ করার আহ্বান জানান।

নির্বাচনে প্রতীক বরাদ্দের দিন তিনি ঘোষণা দিয়েছিলেন, হারলেও বিজয়ী প্রার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন।

নির্বাচনের প্রাথমিক ফল প্রকাশের পর তিনি সামাজিক মাধ্যমে অভিনন্দন জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

সরফরাজ হোসেনের কবিতা : নীল

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

১০

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

১১

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

১২

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

১৩

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

১৪

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

১৫

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

১৬

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

১৭

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

১৮

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

১৯

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

২০
X