নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৯ পিএম
অনলাইন সংস্করণ

ধানের শীষ জয়ী হওয়ায় বাজির মহিষ জিতে নিল মান্নান

মহিষ জিতে এলাকাবাসীর উল্লাস। ছবি : কালবেলা
মহিষ জিতে এলাকাবাসীর উল্লাস। ছবি : কালবেলা

শেরপুরের নালিতাবাড়ি উপজেলার ১২নং কলসপাড় ইউনিয়নের উত্তর নাকশী গ্রামের আব্দুর মান্নান ধানের শীষ জয়ী হওয়ায় বাজির মহিষ জিতে নেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) শেরপুর ২ নকলা নালিতাবাড়ি নির্বাচনী আসনে আব্দুর মান্নান (৬০) ও বালুঘাটা গ্রামের আমির হোসেন (৪৫) এর মধ্যে এ ব্যতিক্রমী ঘটনা ঘটে।

বাজিতে শর্ত ছিল, দাঁড়িপাল্লা যদি জয়ী হয় তাহলে মান্নান মিয়া ৬টি মহিষ দিবে আমির হোসেনকে এলাকাবাসীকে খাওয়ানোর জন্য। আর যদি ধানের শীষ জয়ী হয় তাহলে আমির হোসেন ১টি মহিষ দিবে মান্নান মিয়াকে এলাকাবাসীকে খাওয়ানোর জন্য।

বৃহস্পতিবার রাতে শেরপুর ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীকে ধানের শীষ প্রতীকে ১০১৪০ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়।

ধানের শীষ বিজয়ী হওয়ায় ঘোষণার পর আজ শুক্রবার এলাকাবাসীকে নিয়ে বাদ্য বাজনা বাজিয়ে নেচে গেয়ে মহিষ জিতে নিয়ে আসে উত্তর নাকশী এলাকার শিমুলগড়া গ্রামের আবদুল মান্নান।

কলসপাড় ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মজিদ বলেন, এ ব্যতিক্রমী আনন্দ উদযাপনের ঘটনাটি এলাকায় আলাদা সৌহার্দ্য আর সম্পৃতির উদাহরণ তৈরি করেছে ।

মহিষ বিজয়ী আব্দুল মান্নান বলেন, ধানের শীষ জিতায় আমরা খুব খুশি, নির্বাচন আসলে গ্রাম-গঞ্জের মানুষ আমরা অনেক আনন্দ ফুর্তি করি, বাজি ধইরা জিইতা গেছি এখন এ মইস বেহেরে নিয়া মেমানি কইরা খামু।

মহিষ দান করা আমির হোসেন বলেন, আমরা আনন্দ করতেই বাজি ধরেছিলাম, ঠিকা গেছি তবু খুশি মনেই মইস দিসি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

১০

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

১১

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১২

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১৩

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১৪

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৮

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৯

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

২০
X