চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৪ পিএম
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২০ পিএম
অনলাইন সংস্করণ

আসামি ধরার বিরোধিতা চাঁদপুরের এমপি হান্নানের

গণমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন নবনির্বাচিত সংসদ সদস্য এম এ হান্নান। ছবি : কালবেলা
গণমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন নবনির্বাচিত সংসদ সদস্য এম এ হান্নান। ছবি : কালবেলা

চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের নবনির্বাচিত এমপি এম এ হান্নান বলেছেন, আমরা মানুষ। ক্রোধ আছে। ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে। হিংসা বিবাদ হবে। থানায় এমন কোনো কারণে যদি মামলা হয়, ওয়ারেন্ট হয় তাহলে ওয়ারেন্ট জমা দিয়ে যাবে। পরে তারা আদালতে আত্মসমর্পণ করবে। আমাদের লোকজন ঘরে ঘুমাবে। কিন্তু রাতে এসে আসামি ধরে নিয়ে যাবে এটা কোনো সভ্য দেশের নিয়ম-কানুনে নেই। তাই এই বিষয়টা নিয়ে আমি আইনশৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে তাদের সাহায্যে কাজ করব।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি তার কর্ম পরিকল্পনা নিয়ে কথা বলার একপর্যায়ে এ কথা বলেন।

এম এ হান্নান বলেন, এলাকার রাস্তাঘাটের উন্নয়ন করতে কাজ করব। মাদক ব্যবসায়ী ও চিহ্নিত চাঁদাবাজ নির্মূলে কাজ করে যাব। গত ৩০ বছর বিএনপি করে দল থেকে দুবার নির্বাচন করতে গিয়েও পারিনি। এবারও করতে চেয়ে পারিনি। পরে ভোটার ও কর্মী সমর্থকদের অনুরোধে স্বতন্ত্র পদে প্রার্থিতা করে জয়ী হয়েছি। এটি আমার শেষ নির্বাচন, আর করব না।

তিনি আরও বলেন, আমি বিএনপিতে ফিরে যেতেই স্বতন্ত্র হয়ে নির্বাচন করেছি। নয়তোবা অন্য দল থেকে নির্বাচন করতে পারতাম। আমি তা প্রত্যাখ্যান করেছি। আমি দলের লোক। দলে ফিরে যেতেই আমি কোনো প্রলোভনে না পড়ে একক নির্বাচন করেছি। জনগণ আমার প্রতি আস্থা রাখায় চির কৃতজ্ঞতা জানাচ্ছি । তাদের সে আস্থা ধরে রেখে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গিকার করছি।

চাঁদপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী চিংড়ি প্রতীকের মো. আব্দুল হান্নান ৭৪ হাজার ১৭৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মো.হারুনুর রশিদ ৬৯ হাজার ১৫৫ভোট পেয়েছেন। এই আসনে গণভোটে 'হ্যাঁ' ভোট পড়েছে ১ লাখ ৪৬ হাজার ৩৫টি। 'না' ভোট পড়েছে ৫৪ হাজার ৫১৯টি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ মাসের সর্বনিম্নে

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

১০

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১১

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

১২

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

১৩

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৪

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

১৫

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

১৬

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১৭

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

১৮

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

১৯

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

২০
X