চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৬ এএম
অনলাইন সংস্করণ

চাঁদপুর জেলা আ.লীগ কার্যালয়ে আগুন

ফায়ার সার্ভিসের সদস্য আগুন নেভাতে সক্ষম হয়েছে। ছবি : কালবেলা
ফায়ার সার্ভিসের সদস্য আগুন নেভাতে সক্ষম হয়েছে। ছবি : কালবেলা

চাঁদপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের তৃতীয় তলায় আগুন দেওয়া হয়। এর আগে ৫ আগস্ট ও এরপর আরও দুবার কার্যালয়টিতে আগুন দেওয়া হয়েছিল।

জানা গেছে, রাতে আগুনের খবর শুনে ঘটনাস্থলে মানুষ ভিড় করে। একপাশে ফায়ার সার্ভিসের গাড়ি ও অন্যপাশে মানুষ থাকায় সড়কে প্রায় ৩০ মিনিট যানবাহন চলাচল বন্ধ ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টায় হঠাৎ জেলা আওয়ামী লীগ কার্যালয়ের উপরে কালো ধোঁয়া দেখা যায়। পরে তৃতীয় তলায় গিয়ে দেখা গেছে, আগুন জ্বলছে। পরে চাঁদপুর ফায়ার সার্ভিসকে বিষয়টি জানালে তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তবে কে বা কারা আগুন দিয়েছে জানা যায়নি।

চাঁদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ বলেন, আগুনের খবর শুনে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি। তবে কীভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তা এখন বলা যাচ্ছে না। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধ বা আলোচনা, কোনোটিই ছাড়েনি ইরান : পেজেশকিয়ান

বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ওসিসহ অর্ধশত আহত

গন্তব্য

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি 

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

আইনজীবী বারে হামলা

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

১০

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

১১

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

১২

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৩

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

১৪

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

১৫

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

১৬

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

১৭

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

১৮

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

১৯

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

২০
X