মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
দোহার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২০ এএম
অনলাইন সংস্করণ

বড় ব্যবধানে জয়ী ধানের শীষের আবু আশফাক

বড় ব্যবধানে জয়ী হয়েছেন ধানের শীষের খোন্দকার আবু আশফাক বিজয়ী হয়েছেন। ছবি : কালবেলা
বড় ব্যবধানে জয়ী হয়েছেন ধানের শীষের খোন্দকার আবু আশফাক বিজয়ী হয়েছেন। ছবি : কালবেলা

ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে বেসরকারি ফলাফলে ধানের শীষ প্রতীকে বিএনপির মনোনীত প্রার্থী ঢাকা জেলা বিএনপির সভাপতি খোন্দকার আবু আশফাক বিজয়ী হয়েছেন।

ঢাকা-১ আসনের রিটার্নিং কর্মকর্তা মো. রেজাউল করিম বেসরকারিভাবে খন্দকার আবু আশফাককে বিজয়ী ঘোষণা করেন। ধানের শীষ প্রতীকে এ প্রার্থী পেয়েছেন ১ লাখ ৭২ হাজার ৪০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী নজরুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৯০৯ ভোট।

নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ৬৩ হাজার ৪৯৩ ভোট বেশি পেয়ে জয়লাভ করেন আবু আশফাক।

অন্যান্য প্রার্থী হাতপাখা প্রতীকে নুরুল ইসলামের প্রাপ্ত ভোট ৬ হাজার ৫৩৮ টি। লাঙল প্রতীকে মো. নাসির উদ্দিন মোল্লা ১ হাজার ৩৪৫। স্বতন্ত্র প্রার্থী সাবেক যোগাযোগ মন্ত্রী প্রয়াত ব্যারিস্টার নাজমুল হুদার বড় মেয়ে অন্তরা সেলিমা হুদা ৪ হাজার ৮২৪। আরেক স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে ২৬৮ টি ভোট পান।

ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে মোট ভোটার ছিলেন ৫ লাখ ৩৬ হাজার ৬১৭ জন। আসনটিতে ভোট পড়েছে ২ লাখ ৯৪ হাজার ২৮৬টি। মোট প্রার্থী ছিলেন ৬ জন।

এদিকে ঢাকা-১ আসনে বিএনপির প্রার্থী খন্দকার আবু আশফাকের বিজয়ে শুভেচ্ছা জানিয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লার প্রতীকের প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলাম।

নির্বাচন পরবর্তী ব্যারিস্টার নজরুল বলেন, জনগণের রায়ে খন্দকার আবু আশফাক সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আমি তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

তিনি আশা প্রকাশ করেন, নবনির্বাচিত সংসদ সদস্য দল-মত নির্বিশেষে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করবেন এবং জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিক ভূমিকা রাখবেন। গণতান্ত্রিক ধারাবাহিকতা ও রাজনৈতিক সহনশীলতার স্বার্থে সকলের উচিত পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখা।

ধানের শীষের বিজয়ী প্রার্থী খন্দকার আবু আশফাক এ বিজয়কে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়াকে উৎসর্গ করেন। পাশাপাশি দোহার নবাবগঞ্জ উপজেলার জনগণের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তিনি আরও বলেন, নির্বাচনে হার-জিত থাকবে কিন্তু আমরা ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করেছি। সবাইকে একসঙ্গে নিয়ে দেশ গড়ার কাজ করব।

তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী নজরুল ইসলামের বাড়িতে গিয়ে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১০

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১১

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১২

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৩

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৪

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৫

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৬

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৭

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৮

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৯

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

২০
X