ফেনী প্রতিনিধি
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৬ পিএম
অনলাইন সংস্করণ

ফেনীতে জুলাই যোদ্ধার ওপর হামলা 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ফেনীর দাগনভূঞা উপজেলায় সায়েম উদ্দিন নামে আলোচিত এক জুলাই যোদ্ধাকে মারধরের অভিযোগ উঠেছে বিএনপি কর্মীদের বিরুদ্ধে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে ফেনীর দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের কোরবানপুর রাস্তার মাথায় তার ওপর হামলার ঘটনা ঘটে।

সায়েম স্থানীয় মাছিমপুর এলাকার বাসিন্দা ও ফেনী আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসার ফাজিল বিভাগের শিক্ষার্থী।

এ বিষয়ে জানতে চাইলে এনসিপির ফেনী-৩ আসনের মুখপাত্র আবদুল্লাহ আল জোবায়ের জানান, ‘শুক্রবার রাত ৮টার দিকে সায়েমকে একা পেয়ে ডেকে নেন বিএনপি কর্মীরা। সেখানে পূর্ব থেকে অবস্থান নেওয়া ৪-৫ জন তাকে কিল-ঘুষি, লাথিসহ আঘাত করতে থাকেন। বেদম মারধর করে তাকে সেখানে ফেলে যান। খবর পেয়ে জোবায়ের ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। হামলাকারীদের মুখ পরিচিত ও বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত বলে সায়েম জানান। ঘটনাটি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে।’

ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, এ বিষয়ে খোঁজখবর নেওয়া হবে। জেলায় কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকলে সে যেই হোক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দলের পক্ষ থেকে পুলিশ সুপারকে অনুরোধ করা হয়েছে।

দাগনভূঞা থানার ওসি ফয়জুল আজিম নোমান কালবেলাকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। থানায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দায়ের করেনি। এ বিষয়ে অভিযোগ ফেলে পুলিশ হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।

প্রসঙ্গত, সায়েম চব্বিশের ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শহরের মহিপালে আওয়ামী সন্ত্রাসীদের প্রতিরোধে থেকে আলোচিত হন। সেদিন হামাগুঁড়ি দিয়ে ছাদের ওপর থেকে মুহুর্মুহু ইটপাটকেল নিক্ষেপের দৃশ্য নেট দুনিয়ায় ভাইরাল হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন বিন্দু

যুদ্ধ বা আলোচনা, কোনোটিই ছাড়েনি ইরান : পেজেশকিয়ান

বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ওসিসহ অর্ধশত আহত

গন্তব্য

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

১০

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

১১

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি

১২

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

১৩

আইনজীবী বারে হামলা

১৪

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

১৫

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

১৬

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

১৭

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

১৮

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৯

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

২০
X