রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

দুর্বৃত্তের আঘাত থেকে বাঁচতে নদীতে ঝাঁপ

নিখোঁজ সাব্বির । ছবি : কালবেলা
নিখোঁজ সাব্বির । ছবি : কালবেলা

রাউজানে দুর্বৃত্তের আঘাত থেকে বাঁচতে হালদা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন মো. সাব্বির (২১) নামের এক যুবক।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত প্রায় ১২টায় হাটহাজারী উপজেলার রামদাস হাটে ওরস থেকে ফেরার পথে এ ঘটনা ঘটে।

নিখোঁজ সাব্বিরের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের মৈশকরম গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের মানুউল্লাহ চৌধুরী বাড়ির আব্দুল মান্নানের ছেলে সাব্বির। শনিবার সে বন্ধু মো.মারুফকে সঙ্গে নিয়ে ওরশে যায়। ফেরার পথে দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায়। মারুফ আহত অবস্থায় ফিরে এলেও সাব্বির নদীতে ঝাঁপ দিয়ে আর ফিরে আসেনি। রাতভর ও পরদিন রোববার দুপুর ২টা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায় নি।

পেশায় রাজমিস্ত্রি সাব্বির মৈশকরম গ্রামের আব্দুল মান্নান ও মনোয়ারা বেগমের একমাত্র ছেলে ।

সাব্বিরের চাচা মো. মোতালেব বলেন, সারদিন কাজ করে বন্ধুকে নিয়ে ওরশে গিয়েছিল। এই যাওয়া যে তার শেষ যাওয়া হবে, তা কখনো ভাবিনি।

প্রতিবেশী মো. ইলিয়াস বলেন, মারুফ বলেছে, দুর্বৃত্তরা আঘাত করলে তারা দুজনই নদীতে ঝাঁপ দেয়। কিন্তু সাব্বির আর ওঠেনি।

হালদা নৌ-পুলিশের কর্মকর্তা মো. রমজান আলী বলেন, নিখোঁজ সাব্বিরকে উদ্ধারে রাউজান ও হাটহাজারী প্রশাসন যৌথভাবে কাজ করছে। একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্ত করতে তার বাবা-মাকে ডাকা হয়েছে।

হাটহাজারী মডেল থানার ওসি জাহিদুর রহমান বলেন, বিষয়টি জানতে পেরেছি। ওরসে বন্ধুদের সাথে তার কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। তাকে মাথায় আঘাত করলে সে নদীতে লাফ দেয় এবং তলিয়ে যায়। উদ্ধার কাজে আমরা যৌথভাবে কাজ করছি। ঘটনার পর থেকে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে । একমাত্র ছেলেকে হারানোর আশঙ্কায় দিশাহারা পরিবার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১০

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১১

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

১২

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

১৩

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

১৪

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

১৫

সরকারকে ধন্যবাদ দিয়ে ‘সব নিরপরাধ মায়ের’ মুক্তি চাইলেন আইভী

১৬

ওসির নেতৃত্বে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত 

১৭

নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের

১৮

রিজার্ভ আরও বাড়ল

১৯

মায়ানমারে পাচারের পথে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯

২০
X