মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ডেমরা (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০০ পিএম
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৮ পিএম
অনলাইন সংস্করণ

পরাজিত হয়ে রাজনীতিকে বিদায়ের ঘোষণা

মো. ইব্রাহীম। ছবি : সংগৃহীত
মো. ইব্রাহীম। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হয়ে ঢাকা-৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মো. ইব্রাহীম দলীয় রাজনীতিকে বিদায় জানিয়েছেন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি দলীয় সব কর্মকাণ্ড থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

স্ট্যাটাসে তিনি বলেন, আপাতত দলটি রাজনৈতিক বৈশিষ্ট্য অর্জন করা পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশের সকল কর্মকাণ্ড থেকে নিজেকে সরিয়ে নিলাম। ঢাকা-৫ আসনের জনগণ কোনো ভুল করেননি বরং একটি দলের রাজনৈতিক ভুলের জবাব জনগণ যথপযুক্তভাবে দিয়েছে। এ ব্যাপারে স্থানীয় জনগণের প্রতি আমার কোনো ক্ষোভ বা অভিযোগ নেই।

ইব্রাহীম বলেন, জনগণের সিদ্ধান্তকে শ্রদ্ধার সঙ্গে আমি মেনে নিয়েছি। যারা আমার ওপর আস্থা রেখে ভোট দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। ইসলামী আন্দোলনের তৃণমূল নেতাকর্মীদের প্রতি তিনি কৃতজ্ঞ। তাদের অনেকেই নিঃস্বার্থভাবে রাতদিন পরিশ্রম করেছেন। দিনমজুর ও শ্রমজীবী মানুষেরা সবকিছু ফেলে রেখে রাত জেগে কাজ করেছেন। নির্বাচনের ফলাফল নিয়ে আমি মোটেও হতাশ নই। প্রস্তুতি ও কাজ অনুযায়ী দল তার ফলাফল পেয়েছে।

তিনি বলেন, তবে ভবিষ্যতের জন্য সুস্পষ্ট প্রস্তুতির প্রয়োজন, দ্বীন প্রতিষ্ঠার সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে লাখ লাখ মানুষের শ্রম, ঘাম ও স্বপ্ন জড়িয়ে আছে। এ সংগঠনকে এগিয়ে নিতে ভবিষ্যতের জন্য একটি সুস্পষ্ট রূপরেখা ও লক্ষ্য নির্ধারণ করা জরুরি। স্পষ্ট পরিকল্পনা ছাড়া আর এক দিনও এগোনো সম্ভব নয়।

নির্বাচনের ফল অনুযায়ী, মো. ইব্রাহীম পেয়েছেন ১৪ হাজার ২০৬ ভোট। বিজয়ী প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মদ কামাল হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৬৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নবী উল্লাহ নবী পেয়েছেন ৮৭ হাজার ৪৯১ ভোট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১০

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১১

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১২

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৩

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৪

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৫

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৬

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৭

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৮

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৯

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

২০
X