বগুড়া ব্যুরো
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১০ পিএম
অনলাইন সংস্করণ

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারতে বগুড়ার ৬ এমপি

শহিদ জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারতে বগুড়ার ৬ এমপি। ছবি : কালবেলা
শহিদ জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারতে বগুড়ার ৬ এমপি। ছবি : কালবেলা

বিএনপির প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এবং সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন বগুড়া জেলা থেকে নবনির্বাচিত সংসদ সদস্যরা।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর জিয়া উদ্যানে জেলা থেকে নির্বাচিত ছয়জন এমপি একসাথে কবর জিয়ারত করেন।

এ সময় তারা শহিদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। মোনাজাতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও সামগ্রিক কল্যাণ কামনা করেন।

বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার নেতৃত্বে সংসদ সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া-১ আসনের (সোনাতলা-সারিয়াকান্দী) কাজী রফিকুল ইসলাম, বগুড়া-২ আসনের (শিবগঞ্জ) মীর শাহে আলম, বগুড়া-৩ আসনের (আদমদিঘি-দুপচাঁচিয়া) আব্দুল মহিত তালুকদার, বগুড়া-৪ আসনের (কাহালু-নন্দীগ্রাম) মোশাররফ হোসেন, বগুড়া-৫ আসনের (শেরপুর-ধুনট) গোলাম মোহাম্মদ সিরাজ এবং বগুড়া-৭ আসনের (গাবতলী-শাজাহানপুর) মোরশেদ মিল্টন। নবনির্বাচিত এমপিদের সঙ্গে এলাকার দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার ( ১২ ফেব্রুয়ারি ) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বগুড়া জেলার ৬টি আসনে বিএনপি মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

১০

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

১১

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১২

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১৩

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১৪

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৮

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৯

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

২০
X