রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২২ পিএম
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

রায়গঞ্জে টপ সয়েল কর্তনের অপরাধে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি)। ছবি : কালবেলা
রায়গঞ্জে টপ সয়েল কর্তনের অপরাধে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি)। ছবি : কালবেলা

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অবৈধভাবে কৃষি জমির টপ সয়েল কর্তনকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) উপজেলার ৩টি ইউনিয়নে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা।

এ সময় ধামাইনগর ইউনিয়নের খোদাদাদপুর, ব্রহ্মগাছা ইউনিয়নের ভাতহাড়িয়া এবং ধুবিল ইউনিয়নের মালতিনগর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩টি ইউনিয়নের কয়েকটি গ্রামের একাধিক জমির মালিককে ৮৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় অবৈধভাবে টপ সয়েল কর্তনের অপরাধে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে ৮৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় অভিযুক্তরা ভবিষ্যতে এ ধরনের অপরাধ পুনরায় করবেন না মর্মে মুচলেকা প্রদান করেন। পরিবেশ ও কৃষিজমি রক্ষায় জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে রায়গঞ্জ ও সলঙ্গা থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১১

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১২

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

১৩

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

১৪

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

১৫

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১৬

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

১৭

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

১৮

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

১৯

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

২০
X