তলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩২ পিএম
অনলাইন সংস্করণ

লেবুর দাম আকাশ ছোয়া !

মতলব উত্তরের ছেংগারচর কাঁচাবাজার থেকে তোলা। ছবি : কালবেলা 
মতলব উত্তরের ছেংগারচর কাঁচাবাজার থেকে তোলা। ছবি : কালবেলা 

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সবজির বাজারে কয়েক দিন ধরে অস্বাভাবিক দামে বিক্রি হচ্ছে লেবু। বর্তমানে এক হালি লেবু বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকায়। আকাশচুম্বী লেবুর দামে কমে গেছে সরবরাহ।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ছেংগারচর কাঁচাবাজার ঘুরে দেখা যায়, কয়েকটি দোকানে অল্প পরিমাণ লেবু রয়েছে। উচ্চমূল্যের কারণে অনেক ক্রেতা দরদাম করেও ক্রয় করছেন না। দাম শুনেই চলে যাচ্ছেন তারা। রোজার আগে হঠাৎ এমন মুল্যবৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ী ও ক্রেতারা।

বিক্রেতারা বলছেন, লেবুর সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। ক্রেতাদের অভিযোগ, মজুত রাখার কারণে বাজারে দাম বাড়ানো হয়েছে।

ছেংগারচর বাজারের দোকানদার শাহজালাল, খায়ের খান ও সুজাতপুর বাজারের মো. হালিম বলেন, বাজারে চাহিদা বেশি থাকলেও গুদাম থেকে পর্যাপ্ত লেবু পাওয়া যাচ্ছে না। আগে সিলেট অঞ্চল থেকে নিয়মিত লেবু সরবরাহ হতো। এখন সরবরাহ কমে গেছে। চাহিদা অনুযায়ী পণ্য না আসায় দাম বেড়েছে। রমজান সামনে রেখে যদি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক না হয়, তবে লেবুর দাম আরও বাড়তে পারে। গৃহবধূ ফাহিমা আক্তার বলেন, লেবুর দামে আগুন। দুই দিন ধরে বাজারে এসে একটা লেবুও কিনতে পারিনি। এত দাম দিয়ে সাধারণ মানুষ কীভাবে কিনবে?

মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, বাজারে ভোগ্যপণ্য ও কাঁচাবাজারের দাম সহনীয় রাখতে প্রশাসনের নজরদারি রয়েছে। লেবুর দাম কেন বেড়েছে, তা খতিয়ে দেখা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়ামাল কি খেলবেন আজ, স্পষ্ট করলেন স্পেন কোচ

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

১০

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

১১

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

১২

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১৪

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১৫

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

১৬

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

১৭

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

১৮

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

১৯

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

২০
X