মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

ধানের শীষের প্রশ্নে আমরা সবাই এক : ড. জালাল উদ্দিন  

মতলব উত্তরের নিশ্চিন্তপুর গ্রামে বক্তব্য রাখছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. মো. জালাল উদ্দিন। ছবি : কালবেলা
মতলব উত্তরের নিশ্চিন্তপুর গ্রামে বক্তব্য রাখছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. মো. জালাল উদ্দিন। ছবি : কালবেলা

চাঁদপুর-২ মতলব উত্তর ও মতলব দক্ষিণ আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলের নির্বাহী কমিটির সদস্য আলহাজ ড. মো. জালাল উদ্দিন বলেছেন, আমাদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, বিভাজনও থাকতে পারে কিন্তু ধানের শীষের প্রশ্নে এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের প্রশ্নে আমরা সবাই এক। সকল মতানৈক্য ও বিভেদ ভুলে গিয়ে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে আয়োজিত বিএনপির নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ড. জালাল উদ্দিন বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিতে হবে। জনগণের ভোটের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারই এখন আমাদের মূল লক্ষ্য। বিএনপি ক্ষমতায় এলে দেশে শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের ধারাবাহিকতা ফিরে আসবে।

তিনি আরও বলেন, বিএনপি জনগণের দল। এই দল সবসময় মানুষের অধিকার ও গণতন্ত্রের পক্ষে রাজপথে লড়াই করেছে। তাই ব্যক্তিগত মান-অভিমান ভুলে সবাইকে এক কাতারে এসে ধানের শীষের পক্ষে মাঠে সক্রিয় থাকাতে হবে।

চাঁদপুর জেলা বিএনপির সহসভাপতি অধ্যাপক শামীম সরকারের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপি নেতা তোফাজ্জল হোসেন লিটনের সঞ্চালনায় উঠান বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু, শিল্পপতি আলহাজ্ব ফিরোজ আহমেদ, মতলব উত্তর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. বশির আহমেদ খান এবং সাধারণ সম্পাদক নুরুল হক জিতু।

বৈঠকে বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন। বক্তারা ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১০

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১১

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৪

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৫

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৬

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৭

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৮

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৯

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

২০
X