

লক্ষ্মীপুরের রায়পুরে নিজ ঘর থেকে ইউসুফ আলী বুলু রাড়ী (৫২) নামে এক বিএনপি নেতার মরদেহ উদ্ধার করে পুলিশ।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৯টায় পুলিশ তার নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করেন। ইউসুফ উত্তর চরবংশী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।
জানা যায়, পারিবারিক হতাশা থেকে সোমবার রাতের কোনো একটি সময় এ ভুল সিদ্ধান্ত নেন তিনি। এর আগে ইউসুফ আলী বুলু রাড়ী ফেসবুকে স্ট্যাটাসে লেখেন, যদি ভুলবশত কারো সাথে অন্যায়-অবিচার করে থাকি, আমাকে ক্ষমা করে দেবেন।
স্থানীয় লোকজন জানায়, ব্যক্তিগত ঘটনা নিয়ে ইউসুফের সঙ্গে পরিবারের টানাপড়েন শুরু হয়। এনিয়ে পারিবারিকভাবে সালিশ বৈঠকও হয়। এর জের ধরে হতাশা থেকে ইউসুফ সোমবার রাতে প্রাণ দেয়।
উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কবির সরকার বলেন, খবর পেয়ে আমিও তার বাড়িতে দেখতে এসেছি। কয়েকদিন ধরে ইউসুফ সবার সঙ্গে অসংলগ্ন আচরণ করছে। গত রাতে একটি ছুরি নিয়ে পরিবারের সদস্যদের ঘর থেকে বের করে দিয়ে তিনি এ ঘটনা ঘটায়।
হাজিমারা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মমিনুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হবে। পরকীয়ার জের ধরে ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।