মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫০ পিএম
অনলাইন সংস্করণ

ইউপি চেয়ারম্যানের বাড়িতে কাফনের কাপড় পাঠিয়ে হুমকি

মফিজুল ইসলাম মুন্না ঢালীর বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনায় উদ্ধার হওয়া দাফনের কাপড়, বোমাসদৃশ বস্তু ও হুমকিমূলক চিরকুট। ছবি : কালবেলা
মফিজুল ইসলাম মুন্না ঢালীর বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনায় উদ্ধার হওয়া দাফনের কাপড়, বোমাসদৃশ বস্তু ও হুমকিমূলক চিরকুট। ছবি : কালবেলা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক দল নেতা মফিজুল ইসলাম মুন্না ঢালীর বাড়িতে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। একই সময় ঘটনাস্থল থেকে দুটি চকলেট বোমা ও পলিথিনে মোড়ানো কাফনের কাপড় ও চিরকুট উদ্ধার করেছে পুলিশ।

ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না ঢালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া চিরকুটে চেয়ারম্যানকে উদ্দেশ করে নানা হুমকিমূলক কথা লেখা ছিল। সেখানে তাকে হত্যার হুমকি দিয়ে বলা হয়, তার জন্য ‘একজন সৈনিকই যথেষ্ট’ এবং ভবিষ্যতে আরও কঠিন পরিণতির হুমকিও দেওয়া হয়।

স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। রাতের ঘটনায় অনেকে ঘর থেকে বের হয়ে আসেন এবং পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

ভুক্তভোগী চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না ঢালী বলেন, সোমবার রাত সাড়ে ১১টার পর হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। পরে প্রতিবেশী ও পুলিশকে খবর দিই। পুলিশ ঘটনাস্থলে এসে দুটি চকলেট বোমা ও কাফনের কাপড় উদ্ধার করে। তবে কারা বা কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে আমি নিশ্চিত করে কিছু বলতে পারছি না।

মতলব উত্তর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মনিরুজ্জামান মনির বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমাসদৃশ বস্তু ও দাফনের কাপড়সহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।

মতলব উত্তর থানার ওসি মো. কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখান থেকে বোমাসদৃশ দুটি বস্তু ও কিছু আলামত উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত আছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ নজরদারি রাখা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X